কারফিউ উপেক্ষা করে আমেরিকায় বিক্ষোভ; গ্রেফতার ১৪০০
https://parstoday.ir/bn/news/world-i80336-কারফিউ_উপেক্ষা_করে_আমেরিকায়_বিক্ষোভ_গ্রেফতার_১৪০০
মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার পর আমেরিকার অন্তত ৩০টি শহরে প্রচণ্ড বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় কারফিউ জারি করা হলেও তা উপেক্ষা করে জনগণ বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং এ পর্যন্ত ১৪০০’র বেশি মানুষকে আটক করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০২০ ০৬:২৩ Asia/Dhaka
  • আমেরিকার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ
    আমেরিকার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার পর আমেরিকার অন্তত ৩০টি শহরে প্রচণ্ড বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় কারফিউ জারি করা হলেও তা উপেক্ষা করে জনগণ বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং এ পর্যন্ত ১৪০০’র বেশি মানুষকে আটক করা হয়েছে।

গত সোমবার আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে ৪৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েডকে একজন শ্বেতাঙ্গ পুলিশ শ্বাসরোধ করে হত্যা করে। এর প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদেরকে 'সন্দেহজনক কুকুর' বলে আখ্যায়িত করেছেন।

কারফিউ উপেক্ষা করে আমেরিকায় বিক্ষোভ

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ মাঝে মাঝে টিয়ার গ্যাস এবং ফ্লাশ বোম ব্যবহার করছে। বিক্ষোভ মোকাবেলার জন্য মার্কিন সরকার লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, ডেনভার, শিকাগো এবং সানফ্রান্সিসকোসহ ২৫টি শহরে শনিবার রাতে কারফিউ জারি করে। এছাড়া, অহিও, টেক্সাস এবং ওয়াশিংটনসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড তলব করা হয়।

ফ্লয়েডকে একজন শ্বেতাঙ্গ পুলিশ শ্বাসরোধ করে হত্যা করে

ফ্লয়েডকে হত্যার অভিযোগে শ্বেতাঙ্গ ওই পুলিশ অফিসারকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারপরেও জনগণের মধ্যকার ক্ষোভ প্রশমিত হয় নি এবং বিক্ষোভ থামে নি।#

পার্সটুডে/এসআইবি/১