‘মার্কিন অবিচার ও সহিংতার বিরুদ্ধে জনগণের ক্ষোভের ইঙ্গিত এই প্রতিবাদ’
-
ইনসেটে স্টিফেন লেন্ডম্যান
আমেরিকায় চলমান বিক্ষোভ-প্রতিবাদের কর্মসূচি দেশটিতে বিদ্যমান অবিচার ও সহিংতার বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। গতকাল (রোববার) ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার স্টিফেন লেন্ডমান।
তিনি বলেন, আমেরিকার প্রায় সব বড় শহরে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের হতাকাণ্ডের প্রতিবাদ হচ্ছে এবং তা প্রকৃতপক্ষে একজন নাগরিক হত্যার জন্য নয়, বরং সমাজের বিদ্যমান অবিচার ও সহিংসতার বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। এটি মার্কিন সমাজ ব্যবস্থা, সীমাহীন যুদ্ধ ও রাষ্ট্রীয় মদদে পরিচালিত সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ। লেন্ডমান আরো বলেন, আমেরিকায় যা হচ্ছে তা নতুন কিছু নয় বরং ঔপনিবেশিক আমল থেকেই এটি বর্তমান সময় পর্যন্ত চলে আসছে।
গত সোমবার মিনেসটো অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে ৪৫ বছর বয়সী জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নাগরিককে হত্যা করে এক শ্বেতাঙ্গ পুলিশ। এর প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ-প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার কারফিউ জারি করলেও জনগণ তা উপেক্ষা করে বিক্ষোভ-কর্মসূচি অবাহত রেখেছে।#
পার্সটুডে/এসআইবি/১