ট্রাম্প আমেরিকাকে বিভক্ত করার চেষ্টা করছেন: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i80423-ট্রাম্প_আমেরিকাকে_বিভক্ত_করার_চেষ্টা_করছেন_সাবেক_মার্কিন_প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন সাবেক প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিকে বিভক্ত করার চেষ্টা করছেন। তিনি গতকাল (বুধবার) প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক উপায়ে বেসামরিক বিক্ষোভ দমনের যে চেষ্টা করছেন তারও সমালোচনা করেন জিম ম্যাটিস।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুন ০৪, ২০২০ ১৫:৩৯ Asia/Dhaka
  • জিম ম্যাটিস
    জিম ম্যাটিস

মার্কিন সাবেক প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিকে বিভক্ত করার চেষ্টা করছেন। তিনি গতকাল (বুধবার) প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক উপায়ে বেসামরিক বিক্ষোভ দমনের যে চেষ্টা করছেন তারও সমালোচনা করেন জিম ম্যাটিস।

ডোনাল্ড ট্রাম্প সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, “আমার জীবনে কোনো প্রেসিডেন্টকে দেখি নি যে, তিনি আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ না করে বিভক্ত করার চেষ্টা করছেন। কিন্তু ট্রাম্প তাই করছেন।” জিম ম্যাটিসের এ বক্তব্য দি আটলান্টিকে প্রকাশিত হয়েছে। জিম ম্যাটিস ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। অথচ সাবেক এই জেনারেলকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পেরে ডোনাল্ড ট্রাম্প বিশেষ গর্ব করেছিলেন।

জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার

জিম ম্যাটিস চলমান বিক্ষোভ দমনের ইস্যুতে সুস্পষ্ট করে বলেন, “আমাদেরকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বিভক্ত করার চেষ্টা করছেন। গত তিন বছরের প্রচেষ্টার ফলাফল এটি।” ম্যাটিস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানির নাজি বাহিনীর মতো আমাদেরকে ‘বিভক্ত কর এবং শাসন কর’- এমন নীতি অনুসরণ করছেন।

গত সপ্তাহে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার জর্জ ফ্লয়েড নামে একজন কৃষ্ণাঙ্গ নাগকিকে হত্যা করার পর আমেরিকার বিভিন্ন শহরে বর্ণবাদ ও প্রশাসনিক সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভ দমনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সেনা ব্যবহারের হুমকি দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।