‘রাশিয়ার দিকে এগিয়ে আসছে ন্যাটো; ব্যবস্থা নেবে মস্কো’
https://parstoday.ir/bn/news/world-i8098-রাশিয়ার_দিকে_এগিয়ে_আসছে_ন্যাটো_ব্যবস্থা_নেবে_মস্কো’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রুশ সীমান্তের দিকে এগিয়ে আসছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ অবস্থায় নিজ নিরাপত্তা বজায় রাখতে মস্কো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সুইডেনের সংবাদপত্র দেগেনস নেইহেতারকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ৩০, ২০১৬ ০৭:০৭ Asia/Dhaka
  • ‘রাশিয়ার দিকে এগিয়ে আসছে ন্যাটো; ব্যবস্থা নেবে মস্কো’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রুশ সীমান্তের দিকে এগিয়ে আসছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ অবস্থায় নিজ নিরাপত্তা বজায় রাখতে মস্কো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সুইডেনের সংবাদপত্র দেগেনস নেইহেতারকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি।

সদস্য দেশগুলোর সীমান্তে রাশিয়া বিপজ্জনক তৎপরতা চালাচ্ছে বলে ন্যাটো যে দাবি করে না নাকচ করে দেন ল্যাভরভ। ন্যাটোর এমন অভিযোগকে বাস্তবতা বিকৃত করার অসাধু তৎপরতা হিসেবে অভিহিত করেন তিনি।

তিনি বলেন, ন্যাটোর সামরিক অবকাঠামো একটু একটু করে রুশ সীমান্তের কাছে এগিয়ে আসছে। কিন্তু এ পরিস্থিতিতে নিজ নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া কোনো পদক্ষেপ নিলে তখন বলা হতে থাকে যে ন্যাটোভুক্ত দেশগুলোর সীমান্তের কাছে বিপদজনক তৎপরতা চালাচ্ছে রাশিয়া।

এ ছাড়া রুশ সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েনের মধ্য দিয়ে ১৯৯৭ সালের ন্যাটো-রাশিয়া ফাউন্ডিং অ্যাক্ট লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

চলতি মাসের ১৩ তারিখে বাল্টিক সাগরে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুকের ওপর দিয়ে রুশ যুদ্ধ বিমানের টহল দেয়া নিয়ে ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা তুঙ্গে উঠেছে। রুশ নৌঘাটির নিকট দিয়ে ডোনাল্ড কুক যাওয়ার সময় ওই ঘটনা ঘটে। এ সময়ে রুশ বিমান দু’টি আক্রমণের ভান করেছে এবং এতো নিকট দিয়ে উড়ে গেছে পানিতে পর্যন্ত কম্পন সৃষ্টি হয়েছিলো বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

ল্যাভরভ এ ঘটনাকে বৈধ বলে উল্লেখ করে বলেন, রুশ যুদ্ধবিমান দু’টি মার্কিন ডেস্ট্রয়ারকে খুব নিকট থেকে পর্যবেক্ষণ করেতে চেয়েছিল।#

মূসা রেজা/৩০