রাশিয়ার সাংবিধানিক পরিবর্তন আজ থেকে কার্যকর হবে: মস্কো
https://parstoday.ir/bn/news/world-i81175-রাশিয়ার_সাংবিধানিক_পরিবর্তন_আজ_থেকে_কার্যকর_হবে_মস্কো
রাশিয়া বলেছে, ২০৩৬ সাল পর্যন্ত ভ্লাদিমির পুতিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সংবিধানে যে পরিবর্তন আনা হয়েছে তা আজ ৪ জুলাই থেকে কার্যকর হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০২০ ০৭:৫২ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন
    ভ্লাদিমির পুতিন

রাশিয়া বলেছে, ২০৩৬ সাল পর্যন্ত ভ্লাদিমির পুতিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সংবিধানে যে পরিবর্তন আনা হয়েছে তা আজ ৪ জুলাই থেকে কার্যকর হবে।

গতকাল (শুক্রবার) ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই পরিবর্তন শনিবার থেকে আইনে পরিণত হবে। সপ্তাহব্যাপী রাশিয়ায় গণভোট অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিনকে ২০৩৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ দেয়া হয়েছে। গণভোটে পুতিনের পক্ষে শতকরা ৭৮ ভাগ ভোট পড়েছে।

রাশিয়ায় যে সাংবিধানিক পরিবর্তন করা হয়েছে তাতে প্রেসিডেন্ট পুতিন আরো দুই মেয়াদে মোট ১২ বছর ক্ষমতায় থাকতে পারবেন। তবে এজন্য তাকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে হবে। বর্তমান ক্ষমতার মেয়াদে পুতিন ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

এর আগের নিয়ম অনুযায়ী ২০২৪ সালের পর প্রেসিডেন্ট পুতিনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আইনগত বৈধতা ছিল না। কিন্তু সাংবিধানিক পরিবর্তন আনার ফলে ৬৭ বছর বয়সী পুতিন আরো দুই মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।