আফগান প্রেসিডেন্টের আরেক বডিগার্ড নিহত; ৩ মাসে ৩ জনের প্রাণহানি
https://parstoday.ir/bn/news/world-i81313-আফগান_প্রেসিডেন্টের_আরেক_বডিগার্ড_নিহত_৩_মাসে_৩_জনের_প্রাণহানি
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির আরও এক দেহরক্ষীকে হত্যা করা হয়েছে। এ নিয়ে গত তিন মাসে প্রেসিডেন্টের বিশেষ গার্ড বাহিনীর তিন জন সদস্য নিহত হলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০২০ ১১:১৪ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট আশরাফ গনি
    প্রেসিডেন্ট আশরাফ গনি

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির আরও এক দেহরক্ষীকে হত্যা করা হয়েছে। এ নিয়ে গত তিন মাসে প্রেসিডেন্টের বিশেষ গার্ড বাহিনীর তিন জন সদস্য নিহত হলেন।

মধ্যাঞ্চলীয় বামিয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র লতিফ আজিমি আজ (বৃহস্পতিবার) বলেছেন, গতকাল বামিয়ানের একটি নদী থেকে প্রেসিডেন্টের বিশেষ দেহরক্ষী আজিজ আহমাদ আলামইয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রায় তিন মাসে প্রেসিডেন্টের গার্ড বাহিনীর অপর দুই সদস্য সাইয়্যেদ আতাউল্লাহ ও কিয়াম মাকসুদি অজ্ঞাত ব্যক্তিদের হামলায় নিহত হন।

প্রায় তিন মাস আগে নিহত দুই বডিগার্ডের একজন

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নি। সম্প্রতি আফগানিস্তানে অজ্ঞাত ব্যক্তিদের হামলায় বিশেষ ব্যক্তিত্বদের নিহত হওয়ার ঘটনা বেড়েছে।

আফগানিস্তানে বছরের পর বছর ধরে মার্কিন সেনা মোতায়েন থাকলেও এখন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতির কোনো উন্নতি হয় নি বরং অবনতি হয়েছে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।