ন্যাটোকে জবাব: হঠাৎ পুতিনের নির্দেশে সামরিক মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/world-i81532-ন্যাটোকে_জবাব_হঠাৎ_পুতিনের_নির্দেশে_সামরিক_মহড়া_শুরু
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আলাদা সামরিক মহড়া চালানোর জন্য রুশ সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০২০ ০১:৩১ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আলাদা সামরিক মহড়া চালানোর জন্য রুশ সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

তিনি নিজ দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধ করার সক্ষমতা যাচাই করে দেখার জন্য পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে শুক্রবার এ মহড়া চালানোর নির্দেশ দেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তাৎক্ষণিকভাবে সামরিক মহড়া শুরু হয়েছে। এতে নৌ, বিমান ও স্থলবাহিনী অংশগ্রহণ করছে। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পাশাপাশি উত্তরাঞ্চলীয় নৌবহর এ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

দিমিত্রি মেদভেদেভ

এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের  উপ সচিব দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সামরিক মহড়া চালিয়েছে এবং রাশিয়া নিশ্চিতভাবে এর উপযুক্ত জবাব দেবে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।