“শুধু সন্ত্রাসী নিহত হয়েছে; একটি বেসামরিক মানুষও নয়!”
ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর হামলায় শুধু সন্ত্রাসী নিহত হয়েছে; একজন বেসামরিক মানুষও মারা যায় নি। এই আজগুবি দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, “আমাদের রেকর্ড বলছে অভিযান চালানোর সময়ে কোনো বেসামরিক মানুষ মারা যায় নি।”
তথ্য স্বাধীনতা আইনের আওতায় প্রকাশ করা পরিসংখ্যানে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “২০১৪ সাল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত সময়ে রাজকীয় ব্রিটিশ বিমান বাহিনীর হামলায় ইরাকে ৯৭৪ জন ও সিরিয়ায় ২২ সন্ত্রাসী নিহত হয়েছে।” এ পরিসংখ্যানে বলা হয়েছে, ব্রিটিশ বাহিনীর হামলায় একজন বেসামরিক মানুষও নিহত হয় নি।
এদিকে, “এয়ার ওয়ার্স” নামে একটি সংগঠনের পরিচালক ক্রিস উডস ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। সংগঠনটি আন্তর্জাতিক বিমান হামলার বিষয়টি পর্যবেক্ষণ করে থাকে।#
সিরাজুল ইসলাম/১