রাশিয়ায় লেনিনগ্রাদে গ্রেনেড ফেটে ১ জন নিহত, ৩ জন আহত
https://parstoday.ir/bn/news/world-i8269-রাশিয়ায়_লেনিনগ্রাদে_গ্রেনেড_ফেটে_১_জন_নিহত_৩_জন_আহত
রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লেনিনগ্রাদে গ্রেনেড ফেটে একজন নিহত এবং তিন জন আহত হয়েছে। রুশ স্থানীয় কর্তৃপক্ষ এ খবর দিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০২, ২০১৬ ০৮:০১ Asia/Dhaka
  • রাশিয়ায় লেনিনগ্রাদে গ্রেনেড ফেটে ১ জন নিহত, ৩ জন আহত

রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লেনিনগ্রাদে গ্রেনেড ফেটে একজন নিহত এবং তিন জন আহত হয়েছে। রুশ স্থানীয় কর্তৃপক্ষ এ খবর দিয়েছে।

ভলকোভ জেলার একটি গ্রামীণ বাস স্টেশনে গতকাল এ ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, ঝগড়ার সূত্র ধরে স্থানীয় এক মাতাল ব্যক্তি গ্রেনেড নিয়ে আসে এবং তা ফাটায়। এতে গ্রেনেড বহনকারী ব্যক্তি নিজেই ঘটনাস্থলে নিহত হয়েছে এবং অন্য তিন জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত শুরু করেছে।

অর্থোডেক্স খ্রিস্টানদের ইস্টার পালনকে কেন্দ্র করে গতকাল থেকে রাশিয়ায় তিন দিনের ছুটি শুরু হয়েছে। রাশিয়ায় সাধারণ ভাবে দীর্ঘ ছুটির দিনগুলোতে মদপানকে কেন্দ্র করে রক্তক্ষয়ী ঘটনা ঘটে।#

মূসা রেজা/২