চলতি মাসেই ইরান, রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া
https://parstoday.ir/bn/news/world-i82967-চলতি_মাসেই_ইরান_রাশিয়া_ও_চীনের_যৌথ_সামরিক_মহড়া
ইসলামি প্রজাতন্ত্র ইরান, চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী চলতি মাসের শেষের দিকে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। রাশিয়ার দক্ষিণাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে এবং তাতে আরো কয়েকটি দেশ অংশ নেবে বলে কথা রয়েছে।  
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২০ ২০:০৪ Asia/Dhaka
  • মহড়া
    মহড়া

ইসলামি প্রজাতন্ত্র ইরান, চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী চলতি মাসের শেষের দিকে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। রাশিয়ার দক্ষিণাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে এবং তাতে আরো কয়েকটি দেশ অংশ নেবে বলে কথা রয়েছে।  

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়। এতে বলা হয়েছে- আর্মেনিয়া, বেলারুশ, মিয়ানমার ও পাকিস্তান এ মহড়ায় যোগ দেবে। মহড়ার নাম দেয়া হয়েছে ককেশাস-২০২০।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়া চলবে ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এতে প্রতিরক্ষা কৌশল রপ্ত করার ওপর বিশেষ জোর দেয়া হবে। এছাড়া, শত্রুপক্ষকে ঘেরাও করা, যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলোও গুরুত্ব পাবে।

যখন প্রাণঘাতী করোনাভাইরাসের মোকাবেলায় সারা বিশ্ব হিমশিম খাচ্ছে তখন এ মহড়া অনুষ্ঠিত হতে চলেছে। এজন্য এর বিশেষ গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেছে চীনা মন্ত্রণালয়।

মার্কিন সরকারের শত্রুতার মুখে ইরান, চীন ও রাশিয়া গত কয়েক বছর ধরে নিজেদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে। গতবছর এ তিন দেশ ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/১০