বেলারুশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ইউরোপীয় ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/world-i83362-বেলারুশের_অভ্যন্তরীণ_বিষয়ে_হস্তক্ষেপ_করছে_ইউরোপীয়_ইউনিয়ন
রাশিয়া বলেছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকোকে নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২০ ০৫:০১ Asia/Dhaka
  • আলেকজান্ডার লুকাশেংকো
    আলেকজান্ডার লুকাশেংকো

রাশিয়া বলেছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকোকে নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

গতকাল (শুক্রবার) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইাউনিয়নের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। এর ফলে ইউরোপীয় জোটের সঙ্গে বেলারুশের সংলাপ প্রক্রিয়া জটিল হয়ে পড়বে। পেসকভ জোর দিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত বেলারুশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না।  

দিমিত্রি পেসকভ

গত বুধবার লুকাশেংকো ৬ষ্ঠ মেয়াদে বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এর আগে আগস্ট মাসে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং লুকাশেংকো বিপুল ভোটে বিজয়ী হন। কিন্তু বিরোধীদল নির্বাচনে কারচুপি ও প্রতারণার অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে। এরপর থেকে  বেলারুশে রাজনৈতিক অস্থিরতা চলছে।

পশ্চিমা দেশগুলোর বেলারুশের বিরোধীদলের অভিযোগরেই পুনরাবৃত্তি করছে। বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে ইউরোপীয় ইউনিয়ন গত ১৫ সেপ্টেম্বর ঘোষণা করেছে যে, তারা লুকাশেংকোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে না।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।