এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে জবাব দেবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i83953-এশিয়া_প্রশান্ত_মহাসাগরীয়_অঞ্চলে_ক্ষেপণাস্ত্র_মোতায়েন_করলে_জবাব_দেবে_রাশিয়া
আমরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরিকা যদি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে এ ধরনের উসকানির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০২০ ১২:৫৭ Asia/Dhaka
  • আমেরিকার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
    আমেরিকার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র

আমরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরিকা যদি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে এ ধরনের উসকানির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো।

তিনি বলেন, আমেরিকা যদি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে তার পাল্লা রাশিয়া ফেডারেশন পর্যন্ত পৌঁছায় যার ফলে রাশিয়ার সমস্ত কৌশলগত পরমাণু অস্ত্র মার্কিন ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। রাশিয়ার টেলিভিশন চ্যানেল ওয়ানকে দেয়া সাক্ষাৎকারে অ্যান্তোনভ এসব কথা বলেন।

তিনি বলেন, “শুক্রবার আমি নিশ্চিত তথ্য পেয়েছি যে, মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে এবং আমি বলি যে, এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।”

রুশ এ কূটনীতিক মার্কিন নীতি নির্ধারকদের ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাদ দিয়ে সংলাপ শুরুর আহ্বান জানান যা হতে পারে সংঘাতের বিকল্প। তিনি বলেন, “মার্কিনিরা মনে করেন, তারা অস্ত্র প্রতিযোগিতায় বিজয়ী হবেন, তারা বিশ্বাস করেন যে, আগের নীতি অনুসরণ করে রুশ অর্থনীতিকে গভীর খাদের মধ্যে ফেলতে পারবেন। কিন্তু এই পথ বিপজ্জনক বরং সংলাপ জরুরি। মার্কিন রাজনীতিবিদদের মধ্যে অন্তত অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজন ব্যক্তির উচিত অস্ত্র প্রতিযোগিতা ছেড়ে সংলাপের বিষয়টিকে সামনে আনা।”#

পার্সটুডে/এসআইবি/১৮