ট্রাম্প-বাইডেন বিতর্কে মাইক্রোফোন বন্ধ থাকার নিয়ম কেন?
https://parstoday.ir/bn/news/world-i84021-ট্রাম্প_বাইডেন_বিতর্কে_মাইক্রোফোন_বন্ধ_থাকার_নিয়ম_কেন
মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কের অভিজ্ঞতার আলোকে চূড়ান্ত বিতর্কের নিয়ম পাল্টে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠেয় ৯০ মিনিটের বিতর্কের ১২ মিনিট এক প্রার্থীর কথা বলার সময় অন্য প্রার্থীর মাইক্রোফোন বন্ধ করে রাখা হবে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২০, ২০২০ ১৫:৫০ Asia/Dhaka
  • ট্রাম্প-বাইডেন বিতর্কে মাইক্রোফোন বন্ধ থাকার নিয়ম কেন?

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কের অভিজ্ঞতার আলোকে চূড়ান্ত বিতর্কের নিয়ম পাল্টে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠেয় ৯০ মিনিটের বিতর্কের ১২ মিনিট এক প্রার্থীর কথা বলার সময় অন্য প্রার্থীর মাইক্রোফোন বন্ধ করে রাখা হবে।  

প্রথম বিতর্কে ব্যাপক বিশৃঙ্খলা ও পাল্টাপাল্টি আক্রমণের পুনরাবৃত্তি ঠেকাতে বিতর্ক সংক্রান্ত কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফার বিতর্কে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কথা বলার সময় ট্রাম্প ব্যাপক হইচই করেছেন যা মার্কিন নির্বাচনের ইতিহাসের জঘন্য অধ্যায় হিসেবে গণ্য করা হচ্ছে।

ট্রাম্পের সেদিনের বক্তব্যের পর অনেক মার্কিন নাগরিক বলেছেন, ইতিহাস থেকে যদি এই সময়টুকু মুছে দেওয়া যেত তাহলে খুশি হতাম! ট্রাম্প গোটা মার্কিন জাতিকে বিশ্বের সামনে অপমানকর অবস্থায় ফেলে দিয়েছেন বলে অনেকে মন্তব্য করেছেন।

চূড়ান্ত বিতর্ক ১৫ মিনিট করে ছয় অংশে ৯০ মিনিট ধরে অনুষ্ঠিত হবে। প্রত্যেক ১৫ মিনিটের প্রথম দুই মিনিট এক প্রার্থীর কথা বলার সময় অন্য প্রার্থীর মাইক্রোফোন মিউট (নিঃশব্দ) করে রাখা হবে। এরপর উভয়ের মাইক্রোফোন চালু করে দেওয়া হবে। উন্মুক্ত আলোচনায় অংশ নেবেন দুই প্রার্থী। চূড়ান্ত বিতর্কের সঞ্চালক হিসেবে থাকবেন এনবিসি নিউজের ক্রিস্টেন ওয়েলকার।

মাইক্রোফোন অন করে দেওয়া হলেও এ সময় প্রার্থীরা তাদের বক্তব্যে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করবেন বলে আশাবাদ জানিয়েছে এ সংক্রান্ত কমিশন। #

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।