‘ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করবে ন্যাটো’
ন্যাটোর মহাসচিব জিনস স্টোলেনবার্গ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটি ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদারের পরিকল্পনা করছে। এদিকে এ পরিকল্পনা ন্যাটোর তৎপরতা নিয়ে রাশিয়ার উদ্বেগ আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
বেলিয়ামের মনস শহরে এক সংবাদ সম্মেলন ন্যাটোর পরিকল্পনার কথা ঘোষণা করেন স্টোলেনবার্গ। ন্যাটোর নতুন ইউরোপীয় কমান্ডার মার্কিন আর্মি জেনারেল কিউটিস স্যাকেপারোটি’এর সঙ্গে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
ভূমধ্যসাগরীয় অঞ্চলে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি। এর আওতায় নানা ধরণের নজরদারি এবং পর্যবেক্ষণের পাশাপাশি নানা দায়িত্বও পালন করা হবে বলে ঘোষণা করেন তিনি।
ইউরোপে শরণার্থী পাচারে জড়িত অপরাধ চক্রগুলোর তৎপরতা বন্ধের অজুহাতে গত ফেব্রুয়ারি থেকেই অ্যাজিয়ান সাগরে টহল দিচ্ছে ন্যাটোর যুদ্ধজাহাজ।#
মূসা রেজা/৫