আমেরিকায় রেকর্ডসংখ্যক করোনা সংক্রমণ; টিকা নেবেন ব্রিটিশ রাণী এলিজাবেথ
https://parstoday.ir/bn/news/world-i85136-আমেরিকায়_রেকর্ডসংখ্যক_করোনা_সংক্রমণ_টিকা_নেবেন_ব্রিটিশ_রাণী_এলিজাবেথ
আমেরিকায় গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। একটানা তিনদিন দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২০ ১৪:১০ Asia/Dhaka
  • আমেরিকায় করোনা
    আমেরিকায় করোনা

আমেরিকায় গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। একটানা তিনদিন দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড হলো।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যান জানাচ্ছে যে, আমেরিকায় শুধু গতকাল শনিবারেই দুই লাখ ৩০ হাজার নতুন সংক্রমনের ঘটনা ঘটেছে এবং দুই হাজার ৫২৭ জন মারা গেছে।

গত দুই সপ্তাহ ধরে আমেরিকায় প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। গত বসন্তে যখন করোনাভাইরাসের ভয়াবহ মহামারী শুরু হয় তখনো আমেরিকা মৃত্যুর দিক দিয়ে সর্বোচ্চ অবস্থানে ছিল।

ব্রিটিশ রাণী এলিজাবেথ

গত সপ্তাহে থ্যাঙ্কসগিভিং ডে’র ছুটি উপলক্ষে মার্কিন কর্তৃপক্ষ লোকজনকে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল কিন্তু তা সত্ত্বেও লোকজন অভ্যন্তরীণভাবে ব্যাপক সফর করেছে।

এদিকে, ব্রিটিশ রাণী এলিজাবেথ করোনা ভাইরাসের টিকা নেবেন বলে খবর বেরিয়েছে। আগামী সপ্তাহ থেকে ব্রিটেনে ফাইজার-বায়োএনটেক কোম্পানির আবিষ্কৃত টিকা লোকজনকে দেয়া শুরু হবে। ৯৪ বছর বয়সী রাণী এলিজাবেথ ও ৯৯ বছর বয়সী তার স্বামী প্রিন্স ফিলিপ বয়স বিবেচনায় প্রথমেই টিকা নিতে পারবেন।#

পার্সটুডে/এসআইবি/৬