আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানাল ইইউ
https://parstoday.ir/bn/news/world-i85199-আমেরিকাকে_পরমাণু_সমঝোতায়_ফিরে_আসার_আহ্বান_জানাল_ইইউ
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ব্রাসেলস থেকে বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২০ ০৩:২৭ Asia/Dhaka
  • ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল
    ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ব্রাসেলস থেকে বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।

বোরেল মঙ্গলবার এক অনলাইন বৈঠকে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর উচিত হবে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে উদ্বুদ্ধ করা। তিনি দাবি করেন, ইরানকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলতে হবে এবং এ কাজের জন্যও ইউরোপকেই উপায় খুঁজে বের করতে হবে।

বোরেল এমন সময় এ বক্তব্য দিলেন যখন পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ সোমবার এই সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে দায়ী করে এটি একতরফাভাবে বাস্তবায়ন করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে।

অথচ ২০১৮ সালে মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এই ইউরোপীয় দেশগুলোই তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে এই সমঝোতাকে করুণ অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।  পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুতি লঙ্ঘনের জের ধরে আগে থেকে ঘোষণা দিয়ে ইরানও এই সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন ধাপে ধাপে কমিয়ে দিয়েছে। তেহরান সুস্পষ্ট ভাষায় বলেছে, আমেরিকা যদি এ সমঝোতায় ফিরে আসে এবং ইউরোপীয় দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে ইরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসবে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।