টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পরেও আমেরিকায় কয়েকজন করোনায় আক্রান্ত
https://parstoday.ir/bn/news/world-i87424-টিকার_দ্বিতীয়_ডোজ_নেয়ার_পরেও_আমেরিকায়_কয়েকজন_করোনায়_আক্রান্ত
আমেরিকার অরিজন অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার পরেও অন্তত চার ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এসব ব্যক্তি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার দু সপ্তাহ পর করোনায় আক্রান্ত হন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ১৭:৫২ Asia/Dhaka
  • করোনার টিকা
    করোনার টিকা

আমেরিকার অরিজন অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার পরেও অন্তত চার ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এসব ব্যক্তি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার দু সপ্তাহ পর করোনায় আক্রান্ত হন।

অরিজনের স্বাস্থ্য বিভাগ বলছে, নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা মূলত বড় ধরনের ইঙ্গিতবাহী যার অর্থ হচ্ছে পরিপূর্ণভাবে টিকা নেয়ার দুই সপ্তাহ পরেও  লোকজন করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করা মানে হচ্ছে এ টিকার পুরো সিরিজ সম্পন্ন করা।

মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টিকা গ্রহণের পরও করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা নতুন প্রজাতির ভাইরাসের জন্য সাধারণ বিষয়ে পরিণত হতে পারে।

অরিজন অঙ্গরাজ্যে টিকা নেয়ার পরেও নতুন করে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা ফাইজার-বায়োনটেকের টিকা নাকি মডার্নার টিকা গ্রহণ করেছিলেন তা স্পষ্ট নয়। অরিজন অঙ্গরাজ্যে এ পর্যন্ত এক লাখ ৫০ হাজার ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ২,১৩৭ জন মারা গেছেন।#

পার্সটুডে/এসআইবি/১৫