ইউরোপীয় ইউনিয়ন নির্ভরযোগ্য অংশীদার নয়: ক্রেমলিন
https://parstoday.ir/bn/news/world-i89056-ইউরোপীয়_ইউনিয়ন_নির্ভরযোগ্য_অংশীদার_নয়_ক্রেমলিন
রাশিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিন থেকে বলা হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন তাদের দেশের জন্য নির্ভরযোগ্য মিত্র নয়। তবে মস্কো দ্বিপক্ষীয় আলেচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মার্চ ২৩, ২০২১ ১৪:৫৪ Asia/Dhaka
  • পুতিন ও শার্ল মিশেল
    পুতিন ও শার্ল মিশেল

রাশিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিন থেকে বলা হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন তাদের দেশের জন্য নির্ভরযোগ্য মিত্র নয়। তবে মস্কো দ্বিপক্ষীয় আলেচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

ক্রেমলিন থেকে আরও জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্টতা না থাকায় রাশিয়া সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে রাশিয়া বলেছে, বিদ্যমান মতপার্থক্য নিরসনের লক্ষ্যে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাওয়া জরুরি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও বলেছেন, ব্রাসেলস সম্পর্ক ছিন্ন করার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি সংস্থা হিসেবে রাশিয়ার কোনো সম্পর্ক নেই। ই ইউ সম্পর্কের এই টানাপোড়েন দূর করলেই রাশিয়া সম্পর্ক উন্নয়নে সচেষ্ট হবে।

গতকালই রুশ প্রেসিডেন্ট পুতিন ইউরোপীয় পরিষদের প্রধান শার্ল মিশেলের সঙ্গে টেলিফোনে আলাপকালে মস্কোর সঙ্গে ই. ইউ'র বিতর্কিত ইস্যুর সমালোচনা করেছেন। মিশেলও পুতিনকে বলেছেন: রাশিয়ার সঙ্গে ই ইউ'র বর্তমান সম্পর্ক একেবারে নিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। দুই পক্ষের মধ্যেই বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য রয়েছে। দুই নেতা এমন সময় ফোনে কথা বললেন যখন গতকালই রাশিয়ার দুই কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিয়েছে।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।