ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদের দ্বিচারিতা গ্রহণযোগ্য নয়: উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i89336-ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_নিয়ে_নিরাপত্তা_পরিষদের_দ্বিচারিতা_গ্রহণযোগ্য_নয়_উ._কোরিয়া
ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দ্বৈত অবস্থানের কঠোর নিন্দা ও সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা বিষয়ক কমিটি  তার নিন্দা জানিয়েছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের আত্মরক্ষার অধিকার অস্বীকার করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৯, ২০২১ ১৪:১৯ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদের দ্বিচারিতা গ্রহণযোগ্য নয়: উ. কোরিয়া

ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দ্বৈত অবস্থানের কঠোর নিন্দা ও সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা বিষয়ক কমিটি  তার নিন্দা জানিয়েছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের আত্মরক্ষার অধিকার অস্বীকার করছে।

উত্তর কোরিয়ার বলছে, নিরাপত্তা পরিষদ ক্ষেপণাস্ত্র পরীক্ষার যে নিন্দা জানিয়েছে তার মধ্যদিয়ে তারা সার্বভৌম রাষ্ট্রের অধিকারকে অস্বীকার করছে এবং এটি তাদের দ্বিচারিতা। নিরাপত্তা পরিষদের এই অবস্থানকে সরাসরি আমেরিকার শত্রুতার নীতির বাস্তবায়ন বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “শুধুমাত্র আমাদের আত্মরক্ষার অধিকার অস্বীকার করা হবে অথচ সারা বিশ্বের বহু দেশ তাদের সামরিক শক্তি বাড়াতে সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারবে- সেটি কোনো যৌক্তিক কথা হতে পারে না।”#

পার্সটুডে/এসআইবি/২৯