ট্রাম্পকে হারাতে হিলারির পক্ষ নিলেন লন্ডনের মেয়র সাদিক খান
আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনকে সহায়তা করার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের রাজধানী লন্ডনের মেয়র সাদিক খান। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি ঘোষণা দেন।
লন্ডনের প্রথম মুসলিম মেয়র বলেন, ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য দেয়ার পর লন্ডনবাসী ৫ মে'র নির্বাচনে তাকে ভোট দিয়েছেন। হিলারিসহ অন্য মার্কিনীরা তা থেকে শিক্ষা নেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সাদিক খান।
পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের বাবা একজন বাসচালক আর মা দর্জির কাজ করেছেন। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা সাদিক খান পাকিস্তানি বংশোদ্ভূত ও মুসলিম হওয়ায় এ পরিচয়কে হাতিয়ার করে প্রচারণায় নেমেছিলেন ধনকুবের জ্যাক গোল্ডস্মিথ।
কিন্তু ওই প্রচারণা খুব একটা কাজে আসেনি। সাদিক পেয়েছেন ১৩ লাখ ১০ হাজার ১৪৩ ভোট, আর জ্যাক পেয়েছেন ৯ লাখ ৯৪ হাজার ৬১৪ ভোট।#
মূসা রেজা/১২