দ. চীন সাগরে মহড়া চালালো চীনা বিমানবাহী যুদ্ধজাহাজ
https://parstoday.ir/bn/news/world-i91014-দ._চীন_সাগরে_মহড়া_চালালো_চীনা_বিমানবাহী_যুদ্ধজাহাজ
দক্ষিণ চীন সাগরে চীনা বিমানবাহী যুদ্ধজাহাজ মহড়া চালিয়েছে। চীনের সামরিক বাহিনী একে রুটিন মহড়া বলে উল্লেখ করেছে। দক্ষিণ চীন সাগর এলাকায় যখন আমেরিকার সাথে চীনের প্রচণ্ডরকম সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন এই মহড়া চালানো হলো।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ০২, ২০২১ ১৬:৪৯ Asia/Dhaka
  • চীনের বিমানবাহী যুদ্ধজাহাজ শানডং
    চীনের বিমানবাহী যুদ্ধজাহাজ শানডং

দক্ষিণ চীন সাগরে চীনা বিমানবাহী যুদ্ধজাহাজ মহড়া চালিয়েছে। চীনের সামরিক বাহিনী একে রুটিন মহড়া বলে উল্লেখ করেছে। দক্ষিণ চীন সাগর এলাকায় যখন আমেরিকার সাথে চীনের প্রচণ্ডরকম সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন এই মহড়া চালানো হলো।

চীনের পিপলস লিবারেশন আর্মি আজ (রোববার) এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি বিমানবাহী যুদ্ধজাহাজ শানডং দক্ষিণ চীন সাগরের পানিতে নিয়মিত মহড়া চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, বার্ষিক কর্ম পরিকল্পনার আওতায় এ মহড়া চালানো হয়েছে।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি শানডং জাহাজ হচ্ছে চীনের দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ যা ২০১৯ সালে সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে। 

মহড়ার পক্ষে যুক্তি দেখিয়ে পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র গাও জিউচেং বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য দেশের সামরিক সক্ষমতা বাড়ানো সম্পূর্ণভাবে বৈধ ও লাভজনক। 

তিনি বলেন, চীন আশা করে বিশ্ব এই মহড়াকে ইতিবাচক ও যৌক্তিক অবস্থান থেকে দেখবে। নির্ধারিত সময়সূচি অনুসারে চীন এ ধরনের মহড়া অনুষ্ঠান অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/২