গোপন বিচারের খবর ফাঁস: তুর্কি নারী সাংবাদিকের জেল
https://parstoday.ir/bn/news/world-i9745-গোপন_বিচারের_খবর_ফাঁস_তুর্কি_নারী_সাংবাদিকের_জেল
মামলার গোপনীয়তা ফাঁস করায় তুরস্কের একটি আদালত দেশটির একজন নারী সাংবাদিককে ২০ মাসের কারাদণ্ড দিয়েছে। এছাড়া, ওই সাংবাদিকের মাতৃত্বের অধিকার কেড়ে নেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০১৬ ০৮:৫৭ Asia/Dhaka
  • সাংবাদিক আরজু ইলদিজ
    সাংবাদিক আরজু ইলদিজ

মামলার গোপনীয়তা ফাঁস করায় তুরস্কের একটি আদালত দেশটির একজন নারী সাংবাদিককে ২০ মাসের কারাদণ্ড দিয়েছে। এছাড়া, ওই সাংবাদিকের মাতৃত্বের অধিকার কেড়ে নেয়া হয়েছে।

তুরস্ক থেকে সিরিয়ার সন্ত্রাসীদের কাছে অস্ত্রবাহী ট্রাক পাঠানোর বিষয়ে দায়ের করা মামলার চার প্রসিকিউটরের ছবি ছাপানোর দায়ে আরজু ইলদিজ নামে এ সাংবাদিকের বিরুদ্ধে গত বছরের মে মাসে তুর্কি সরকার মামলা করে। ওই মামলায় আরজুর বিরুদ্ধে ২০ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

২০১৪ সালে তুরস্ক থেকে সিরিয়ায় অস্ত্রবাহী কয়েকটি ট্রাক পাঠানো হচ্ছিল। তুর্কি গোয়েন্দা সংস্থা এআইটি’র নামে ট্রাকে অস্ত্র বহনের সময় তাতে বাধা দেয় কয়েকজন সেনা। বাধাদানকারী এসব সেনার বিরুদ্ধে পরে তুর্কি সরকার মামলা করে এবং তুরস্কের গোপন আদালতে এ মামলার বিচারকাজ শুরু হয়।

আরজুর আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল তুর্কি পেনাল কোডের ধারা অনুযায়ী তার শিশু-সন্তানদের জন্য মাতৃত্বের বিশেষ সুবিধা পাওয়ার কথা কিন্তু আরজুকে সে সুবিধা দেয়া হয় নি। আইনজীবী জানান, তুরস্কের পেনাল কোডে এ ধারা কাগজে-কলমে আছে কিন্তু বাস্তবে এর অস্তিত্ব নেই।

এরআগে, চলতি মাসের প্রথম দিকে এমআইটি’র ওই ট্রাকের ছবি প্রকাশ করায় দুই সাংবাদিককে পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, অস্ত্রবাহী ট্রাকের ছবি প্রকাশ করার মূল উদ্দেশ্য ছিল তুরস্ককে অস্থিতিশীল করে তোলা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯