'হামলা হলে তাইওয়ানের নিরাপত্তা রক্ষায় এগিয়ে আসবে আমেরিকা'
https://parstoday.ir/bn/news/world-i98968-'হামলা_হলে_তাইওয়ানের_নিরাপত্তা_রক্ষায়_এগিয়ে_আসবে_আমেরিকা'
রক্ষায় এগিয়ে আসবে আমেরিকা' মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে, চীন যদি হামলা চালায় তাহলে তাইওয়ানের নিরাপত্তা রক্ষার জন্য মার্কিন সেনারা এগিয়ে আসবে। তিনি দাবি করেছেন, তাইওয়ানের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমেরিকার প্রতিশ্রুতি রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০২১ ০৮:৩০ Asia/Dhaka
  • জো বাইডেন
    জো বাইডেন

রক্ষায় এগিয়ে আসবে আমেরিকা' মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে, চীন যদি হামলা চালায় তাহলে তাইওয়ানের নিরাপত্তা রক্ষার জন্য মার্কিন সেনারা এগিয়ে আসবে। তিনি দাবি করেছেন, তাইওয়ানের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমেরিকার প্রতিশ্রুতি রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে সিএনএন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অ্যান্ডারসন কুপার প্রেসিডেন্ট জো বাইডেনকে জিজ্ঞেস করেন, আপনি কী বলছেন যে, চীন হামলা করলে তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মার্কিন সেনারা এগিয়ে যাবে? জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন- "হ্যাঁ, তাইওয়ানের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার রয়েছে।"

এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে চীন এবং তাইওয়ানের ওপর পরিপূর্ণ সার্বভৌমত্ব দাবি করে আসছে বেইজিং। বিশ্বের বেশিরভাগ দেশ চীনের এই নীতিকে সমর্থন করে আসছে। আমেরিকাও সবসময় এক চীন নীতিকে সমর্থন দিয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা সেই অবস্থান থেকে সরে এসেছে।

চীনের আপত্তি উপেক্ষা করে তাইওয়ানকে যেমন সামরিক শক্তিতে বলিয়ান করছে আমেরিকা তেমনি দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন