-
ইলিনয়ে শ্বেতাঙ্গ উগ্রবাদীর ছুরির আঘাতে ৬ বছরের ফিলিস্তিনি শিশু নিহত
অক্টোবর ১৬, ২০২৩ ১০:০৯আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে ৭১ বছর বয়সী এক শ্বেতাঙ্গ উগ্রবাদী ৬ বছরের এক ফিলিস্তিনি বংশোদ্ভূত শিশুকে গুলি করে হত্যা করেছে। শিশুটিকে ওই ব্যক্তি ২৬ বার ছুরি দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় শিশুটির মা গুরুতরভাবে আহত হয়েছেন।
-
গাজা দখল করা হবে ইসরাইলের জন্য ‘বড় ভুল’: মার্কিন প্রেসিডেন্ট
অক্টোবর ১৬, ২০২৩ ০৮:২৪ফিলিস্তিনের গাজা দখলের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, 'গাজা দখল করাটা হবে ইসরাইলের জন্য একটি বড় ভুল'। গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর পরিণতির বিষয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করার পর মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন।
-
হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৫, ২০২৩ ০৭:০৭গাজা-ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের চলমান ইসরাইল-বিরোধী অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, এই অভিযান কিছু মানুষের ধারনা ভুল প্রমাণ করে একথা দেখিয়ে দিয়েছে যে, ফিলিস্তিন এখন জীবিত রয়েছে।
-
ইউক্রেনের মাধ্যমে পশ্চিমা অস্ত্রসস্ত্র গেছে হামাসের হাতে: পুতিন
অক্টোবর ১৪, ২০২৩ ১৫:০৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনে যেসব সমরাস্ত্র পাঠিয়েছে তার কিছু অস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে চলে গেছে।
-
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলার সমাপ্তি ঘটেছে: মস্কো
অক্টোবর ১৪, ২০২৩ ০৯:২৪রাশিয়া বলেছে, চার মাস ধরে ‘পাল্টা হামলা’ চালিয়ে ইউক্রেন কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ওই হামলার পরিসমাপ্তি ঘটেছে বলেও মন্তব্য করেছে মস্কো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল (শুক্রবার) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
গাজা অবরোধকে লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করলেন পুতিন
অক্টোবর ১৪, ২০২৩ ০৮:০৯অধিকৃত গাজা উপত্যকার ওপর ইসরাইলের কঠোর অবরোধ আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ অবরোধকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী লেনিনগ্রাদের ওপর এরকম অবরোধ আরোপ করেছিল।
-
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী লাখ লাখ মুসলমানের বিক্ষোভ
অক্টোবর ১৩, ২০২৩ ১৩:৪৫ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাতে বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমান বিক্ষোভ করেছেন। আজ (শুক্রবার) ইরান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, লেবানন, জর্ডান, ফ্রান্সসহ বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনের সমর্থনে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করার যে আহ্বান জানিয়েছিল তাতে সাড়া দিয়ে বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমে আসেন।
-
‘ফিলিস্তিন সংকট মুসলমানদের হৃদয়ের গভীরে গাঁথা’
অক্টোবর ১২, ২০২৩ ০৫:৫৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিন সংকট বিশ্বের সমস্ত মুসলমানের হৃদয়ের গভীরে গাঁথা রয়েছে। মুসলমানদের এই অনুভূতিকে উপেক্ষা করা যায় না।
-
‘হামাসের সস্তা ড্রোন ইসরাইলের সীমান্ত দেয়াল অকার্যকর করে দিয়েছে’
অক্টোবর ১১, ২০২৩ ১৪:২৮ইহুদিবাদী ইসরাইলের সীমান্ত দেয়ালকে অকার্যকর করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের সস্তা ড্রোন। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস গতকাল (মঙ্গলবার) এক প্রতিবেদনে একথা বলেছে।
-
‘গাজা অবরোধ করে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’
অক্টোবর ১১, ২০২৩ ১৪:২০ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল (মঙ্গলবার) জরুরি বৈঠক থেকে স্বীকার করেছেন যে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ সৃষ্টি করে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।