-
ব্যারাকে ফিরে যাবে ওয়াগনার বাহিনী; প্রিগোঝিন যাবেন বেলারুশে
জুন ২৫, ২০২৩ ১১:৪৮রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর এক সমঝোতার মধ্যদিয়ে ওয়াগনারের বিদ্রোহের ফলে সৃষ্ট জটিল পরিস্থিতির আপাত অবসান হয়েছে। ক্রেমলিন বলেছে, বিদ্রোহ করার কারণে প্রিগোঝিনের বিরুদ্ধে যে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছিল তা প্রত্যাহার করা হবে।
-
রোস্তভ অন-ডন শহরের রাস্তায় রাস্তায় ট্যাংক
জুন ২৪, ২০২৩ ১৫:১৪রাশিয়ার বেসামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপের পক্ষ থেকে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালানোর পর রোস্তভ অন-ডন শহরের রাস্তায় রাস্তায় ট্যাংক ও সেনা বহনকারী আর্মার্ড ভেহিকেল নামানো হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
-
ওয়াগনার গ্রুপের বিদ্রোহ রাশিয়ার পিঠে ছুরি মারার শামিল
জুন ২৪, ২০২৩ ১৫:১১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন যে বিদ্রোহমূলক তৎপরতা শুরু করেছেন তা রাশিয়ার পিঠে ছুরি মারার শামিল। একই সঙ্গে ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের বিরুদ্ধে মস্কো এবং আশপাশের অঞ্চলে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তিনি।
-
ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ
জুন ২৪, ২০২৩ ০৮:৪৯রাশিয়ার বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনে সে বিষয়ে তদন্ত শুরু করেছে মস্কো। প্রিগোজিনের একটি বিবৃতিকে কেন্দ্র করে রাশিয়া এই অভিযোগ তুলে তদন্ত শুরু করল।
-
ইরানের চারটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন
জুন ২৪, ২০২৩ ০৬:৪০ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহের অভিযোগে ইসলামি প্রজাতন্ত্র ইরানের চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
-
ব্রিক্স সম্মেলনে ম্যকরনের উপস্থিতি কেন চায় না রাশিয়া?
জুন ২৩, ২০২৩ ১৫:০৯রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গত বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে মস্কো মনে করে না যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন দক্ষিণ আফ্রিকায় ব্রিকস গ্রুপের আসন্ন বৈঠকে যোগ দিতে পারবেন।কারণ প্যারিস এখনো মস্কোর বিরুদ্ধে বৈরী নীতি গ্রহণ করা অব্যাহত রেখেছে।
-
হজের প্রাক্কালে মক্কা এখন সাদা পোশাকধারীদের জনসমুদ্র
জুন ২৩, ২০২৩ ১০:২৮তীব্র রোদ ও উত্তাপ উপেক্ষা করে হজব্রত পালনের প্রস্তুতি নিয়ে কয়েক মিলিয়ন মুসলমান পবিত্র মক্কায় সমবেত হয়েছেন।
-
ইউক্রেনকে নিষিদ্ধ বোমা ক্লাস্টার দিতে পারে মার্কিন সরকার
জুন ২৩, ২০২৩ ০৯:৫৫ক্লাস্টার বা গুচ্ছ বোমা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই বোমা সরবরাহ করতে পারে।
-
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে চান ফরাসি প্রেসিডেন্ট
জুন ২২, ২০২৩ ১৪:৫০ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ব্রিকসের আসন্ন শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
-
চীনের ইনচুয়ান শহরের বারবিকিউ রেস্টুরেন্ট ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ৩১
জুন ২২, ২০২৩ ১০:২৬চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান শহরের একটি বারবিকিউ রেস্টুরেন্ট ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত ৮টা ৪০ মিনিটের দিকে ওই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন লিক হয়ে যাওয়ার ফলে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের সাথে সাথেই পুরো রেস্টুরেন্টে আগুন লেগে যায়।