-
পবিত্র কুরআন অবমাননা বন্ধে ইউরোপের প্রতি রাশিয়ার আহ্বান
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ১৩:৪৩রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ভেলেন্টিনা মাটভিয়েঙ্কো ইউরোপে পবিত্র কুরআন অবমাননা বন্ধের আহ্বান জানিয়েছেন। সুইডেন, ডেনমার্ক ও হল্যান্ডের উগ্রপন্থীরা পবিত্র কুরআন পোড়ানোর পর তিনি এই আহ্বান জানালেন।
-
ইহুদিবাদী ইসরাইলের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ০৮:১৭ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠাতে চান। তার এ বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মস্কো।
-
ন্যাটো ট্যাংক আটক ও ধ্বংসের জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করল রাশিয়া
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ০৭:৩৭রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনে পশ্চিমা দেশগুলো যেসব দেশ ট্যাংক পাঠাচ্ছে, সেসব ট্যাংক আটক কিংবা ধ্বংস করতে পারলে নগদ অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার কয়েকজন ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা।
-
ব্রিটেনে ধর্মঘট: অংশ নিয়েছেন শিক্ষক-কর্মচারীসহ পাঁচ লাখ কর্মজীবী মানুষ
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ০৬:৫৭ব্রিটেনে বেতন-ভাতা বৃদ্ধি এবং কাজের উন্নত পরিবেশের দাবিতে লাখ লাখ শিক্ষক, বাস ও রেলচালক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী ধর্মঘট পালন করেছেন। গতকালের (বুধবার) এ ধর্মঘটে ব্রিটেনের অর্ধেকের বেশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা অংশ নেন যার কারণে বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়।
-
মার্কিন কর্মকর্তাদের অভিযোগের জবাব দিল রাশিয়া
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ১৬:০১আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সর্বশেষ যে পরমাণু চুক্তিটি সচল রয়েছে মস্কো তা লঙ্ঘন করছে বলে আমেরিকার পক্ষ থেকে তোলা অভিযোগ নাকচ করেছেন ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টনভ।
-
কুরআন অবমাননার অনুমতি দেবে না ফিনল্যান্ড; ন্যাটো ইস্যুতে সুইডেনকে ছাড়ার ইঙ্গিত
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ১৪:৩২কাউকে পবিত্র কুরআন অবমাননার সুযোগ দেওয়া হবে না বলে ঘোষণা করেছে ফিনল্যান্ডের পুলিশ। তারা এক বিবৃতিতে বলেছে, ফিনল্যান্ডের আইনে ধর্মীয় ইস্যুতে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অনুমতি নেই। এ ধরণের কর্মকাণ্ড এ দেশে শাস্তিযোগ্য অপরাধ।
-
ল্যাভরভ বললেন ‘গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাব নেই’
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ০৯:১৩মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেন ইস্যুতে মস্কোর কাছে নতুন কিছু বার্তা পাঠিয়েছেন। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ব্লিংকেনের বার্তার বিশেষ কোনো মূল্য নেই, কারণ এতে নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাব নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে গতকাল (মঙ্গলবার) দ্বিপক্ষীয় বৈঠক শেষে একথা বলেন ল্যাভরভ।
-
ইরানের ড্রোন উৎপাদন কারখানার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ০৮:৩২ইসলামী প্রজাতন্ত্র ইরানের ড্রোন উৎপাদন কারখানার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীকে ইরান ড্রোন সরবরাহ করছে -এমন অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা দেয়া হলো।
-
ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহে ইউরোপীয় ইউনিয়ন দ্বিধা-বিভক্ত
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ০৮:০৩ইউক্রেনে আমেরিকা এবং জার্মানির ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নে এখনো বিতর্ক চলছে। অনেক সদস্য মনে করছেন, এইসব ট্যাংক পাঠানোর কারণে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা নিয়েও অনেক সদস্য উদ্বেগ জানাচ্ছেন।
-
ইউক্রেনের জন্য যৌথভাবে গোলা তৈরি করবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া
জানুয়ারি ৩১, ২০২৩ ১০:১২রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনের জন্য যৌথভাবে ১৫৫ মিলিমিটার কামানের গোলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া।ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু গতকাল (সোমবার) প্যারিস সফররত অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।