-
ইউক্রেনের পক্ষ নিতে ইসরাইলি মন্ত্রীর আহ্বান
অক্টোবর ১৭, ২০২২ ১১:৪১ইসরাইলের একজন মন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেয়ার জন্য ইহুদিবাদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল (রোববার) এক টুইটার পোস্টে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করছে। এ অবস্থায় ইসরাইলের উচিত ইউক্রেনের পক্ষ নেয়া এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা।
-
কিয়েভের মধ্যাঞ্চলে কামিকাযে ড্রোনের হামলা
অক্টোবর ১৭, ২০২২ ০৯:৪৩ইউক্রেনের রাজধানী কিয়েভের মধ্যাঞ্চলে আজ (সোমবার) সকালে কামিকাযে ড্রোনের সাহায্যে বড় ধরনের হামলা হয়েছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, রাজধানী কিয়েভের অত্যন্ত স্পর্শকাতর কিছু স্থাপনায় এই হামলা হয়েছে।
-
জি-২০ শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন না বাইডেন
অক্টোবর ১৭, ২০২২ ০৬:৪২আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাক্ষাৎ করবে না বলে জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ বলেছে, তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাস তেল উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় রিয়াদের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুনর্মূল্যায়ন করছেন বাইডেন।
-
নারীদের হিজাব নিষিদ্ধ করার পক্ষে রায় দিল ইউরোপের শীর্ষ আদালত
অক্টোবর ১৭, ২০২২ ০৪:৫৭ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর শীর্ষ আদালত এক রায়ে বলেছে, এটির সদস্য দেশগুলোর যেকোনো কোম্পানি প্রয়োজন মনে করলে কর্মস্থলে নারীদের হিজাব নিষিদ্ধ করতে পারবে। লুক্সেমবার্গে অবস্থিত কোর্ট অব জাস্টিস অব দ্যা ইউরোপিয়ান ইউনিয়ন বা সিজেইইউ বেলজিয়ামের একটি মামলা নিষ্পত্তি করতে গিয়ে এ রায় দিয়েছে।
-
আফগানিস্তানে আইএসের ২ গুরুত্বপূর্ণ সদস্যকে আটক করেছে তালেবান
অক্টোবর ১৭, ২০২২ ০৩:৫৯আফগানিস্তানের তালেবান সরকারের গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, তারা এমন দুই ব্যক্তিকে আটক করেছে যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের (দায়েশ) জন্য লোক সংগ্রহ করত। আটক ব্যক্তিরা ফেসবুক ও টেলিগ্রামে আইএসের পক্ষে প্রচার চালিয়ে লোকজনকে এই সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিতে উদ্বুদ্ধ করত।
-
পুতিনের অভিধানে 'পরাজয়' বলে কোনো শব্দ নেই: সেবাস্তিয়ান কুর্জ
অক্টোবর ১৬, ২০২২ ১৫:৫৩অস্ট্রিয়ার প্রাক্তন চ্যান্সেলর বলেছেন, পুতিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নেই।
-
ইউক্রেনকে সরবরাহ করার মতো মার্কিন গোলাবারুদের মজুদ শেষের দিকে: ফক্স নিউজ
অক্টোবর ১৬, ২০২২ ১৩:২৭ইউক্রেনকে সাহায্য করার জন্য মার্কিন গোলাবারুদের মজুদ শেষ হয়ে আসছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে মার্কিন স্যাটেলাইট চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার ক্ষমতা সমাপ্তির দিকে।
-
তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে: চীনের হুঁশিয়ারি
অক্টোবর ১৬, ২০২২ ০৬:৩৭চীন বলেছে, দেশটির মূল ভূখণ্ডে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে একত্রিত করার সকল প্রচেষ্টা চালাবে বেইজিং। কিন্তু যদি সে প্রচেষ্টা সফল না হয় তাহলে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির পাশাপাশি তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রয়োজন বলপ্রয়োগ করা হবে।
-
ন্যাটোকে মোকাবেলায় রুশ সেনারা বেলারুশে পৌঁছেছে
অক্টোবর ১৫, ২০২২ ১৮:০৫রাশিয়ার সেনা বহনকারী প্রথম ট্রেন বেলারুশে পৌঁছেছে। আজ (শনিবার) বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বেলারুশ সীমান্তে ন্যাটো জোটের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চলতি সপ্তাহের প্রথম দিকে মস্কো এবং মিনস্ক যৌথবাহিনী মোতায়েনের জন্য একটি চুক্তি করে।
-
রাশিয়া ছিল নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী: অ্যাঙ্গেলা মারকেল
অক্টোবর ১৫, ২০২২ ১৫:০৫জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, তার ১৬ বছরের শাসনামলে রাশিয়ার সঙ্গে যে গ্যাস চুক্তি হয়েছিল তা নিয়ে তিনি মোটেই অনুতপ্ত নন। তিনি জোরালো ভাষায় বলেন, দীর্ঘ সময় ধরে মস্কো ছিল নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী এবং তারা অন্য প্রতিযোগীদের চেয়ে কম দামে গ্যাস সরবরাহ করেছে।