-
যোগাযোগ রাখলেও তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ইরান
আগস্ট ১৭, ২০২২ ১৩:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ রাখলেও ঐ সরকারকে স্বীকৃতি দেয়নি। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্টের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কৌমি।
-
ইউরোপের দীর্ঘতম সেতু উড়িয়ে দেয়ার হুমকি দিল ইউক্রেন
আগস্ট ১৭, ২০২২ ১৩:৪৭ক্রিমিয়ায় অবস্থিত ইউরোপের দীর্ঘতম সেতু উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির প্রধান সহযোগী মিখাইল পোদোলিয়াক গতকাল (মঙ্গলবার) এ হুমকি দেন।
-
শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় জরুরি অবস্থার অবসান ঘটছে: রনিল বিক্রমাসিংহে
আগস্ট ১৭, ২০২২ ১৩:০১শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, তার দেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হবে না। জরুরি অবস্থার আওতায় বর্তমানে যেসব বিধিনিষেধ কার্যকর আছে, আগামীকাল (বৃহস্পতিবার) তা উঠে যাবে। শ্রীলঙ্কার স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে খবর পরিবেশন করেছে।
-
আবার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া
আগস্ট ১৭, ২০২২ ১০:৫১দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (বুধবার) ওনচন উপকূল থেকে পশ্চিম সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। গতকাল আমেরিকা পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র মিনিটম্যান-থ্রি পরীক্ষা করার পর উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিল।
-
ব্রিটিশ পরিকল্পনায় বাধ সেধেছে রাশিয়া, প্রস্তুত বিমান বাহিনী
আগস্ট ১৭, ২০২২ ০৯:৫৪রাশিয়ার আকাশসীমায় গোয়েন্দাবিমান ওড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে লন্ডনকে হুঁশিয়ার করে দিয়েছে মস্কো। রাশিয়া বলছে, ব্রিটেনের এই ধরনের পরিকল্পনা নিতান্তই ইচ্ছাকৃত উসকানি।
-
শেষ পর্যন্ত পরমাণু ক্ষেপণাস্ত্রের স্থগিত পরীক্ষা চালালো আমেরিকা
আগস্ট ১৭, ২০২২ ০৮:৫১মার্কিন সামরিক বাহিনী শেষ পর্যন্ত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এবং আমেরিকা বলছে এর মাধ্যমে তারা এই বার্তা দিল যে, মার্কিন সামরিক বাহিনী পরমাণু যুদ্ধের জন্যও প্রস্তুত।
-
ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বনিম্নে
আগস্ট ১৭, ২০২২ ০৮:০৯ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু চুক্তি সই হচ্ছে-এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর গতকাল ছয় মাসের মধ্যে তেলের বাজার সর্বনিম্নে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ব্যারেলপ্রতি শতকরা দুই ডলার কমে গেছে তেলের দাম।
-
আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের ফলে বন্যা: নিহত ৬০
আগস্ট ১৭, ২০২২ ০৩:৩৪আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৬০ জন নিহত ও ১১০ জন আহত হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পারওয়ান প্রদেশ। আফগান সরকারি বার্তা সংস্থা বখতার জানিয়েছে, ওই প্রদেশেই অন্তত ৩১ জন নিহত হয়েছে।
-
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রয়োজন নেই: রাশিয়া
আগস্ট ১৭, ২০২২ ০৩:০২রাশিয়া ইউক্রেনে পরমাণু বা রাসায়নিক অস্ত্র মোতায়েন করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর প্রচার করা হয়েছে তার জবাব দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, ইউক্রেন সংঘাতে নিজের লক্ষ্য অর্জন করার জন্য পরমাণু অস্ত্রের কোনো প্রয়োজন মস্কোর নেই।
-
ইইউর প্রস্তাবের জবাব দিয়েছে ইরান পর্যালোচনা চলছে: মুখপাত্র
আগস্ট ১৭, ২০২২ ০২:৫৪ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পক্ষ থেকে যে খসড়া প্রস্তাব দেয়া হয়েছিল তেহরান তার জবাব দিয়েছে বলে নিশ্চিত করেছে ইইউ। এটি বলেছে, পরমাণু সমঝোতার অন্যান্য পক্ষের পাশাপাশি আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানের জবাব পর্যালোচনা করে দেখা হচ্ছে।