আগস্ট ১১, ২০১৬ ১৬:০৭ Asia/Dhaka

পাঠক ! সালাম ও শুভেচ্ছা নিন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে রমীনের বাবা এবং মা তেহরানে এসেছেন। রমীনের বাবা হৃদরোগী। তার চিকিৎসা করাতে হবে। মুহাম্মাদ বিশ্ববিদ্যালয় থেকে এসে রমীনকে রুমে না দেখে তার রুমমেট সাঈদের সাথে রমীনের ব্যাপারে কথা বলে। এই কথাবার্তায় যেসব শব্দ ব্যবহৃত হয়েছে, সেগুলো প্রথমেই অর্থসহ জেনে নেওয়া যাক। আপনারা প্রয়োজনে লিখে রাখতে পারেন,অথবা রেকর্ড করে রাখতে পারেন

تو می دانی - هتل آزادی - پدر - مادر - امروز - آنها آمدند - او دارد - مریض - عمل جراحی - برای - رفت - بیماری قلبی - کدام - بیمارستان - متاسفم - بیمارستان دی - آنجا - او عمل جراحی می کند - کی - من نمی دانم - من فکر می کنم - هفته - بعد - هفته ی بعد - حتما - پس - عیادت - من به عیادت می روم - پدرش

শব্দগুলোর অর্থ নিম্নরুপ :তুমি জানো, আযদি হোটেল, পিতা, মাতা, আজ, তাঁরা এসেছেন, তার আছে, রোগী, অপারেশন, জন্যে, গেছে, হৃদরোগ, কোন্‌টা, হাসপাতাল, আমি দুঃখিত, দেই হাসপাতাল , ওখানে, সে অপারেশন করাবে, কখোন, আমি জানি না, আমার মনে হয়, সপ্তা, পরে, সপ্তাখানেক পর, অবশ্যই, তাহলে, দেখতে যাওয়া, আমি দেখা করতে যাবো, তার পিতা।

ফার্সি শব্দগুলোর বাংলা অনুবাদ জেনে নেওয়া গেল। এবার চলুন সাঈদ এবং মুহাম্মাদের কথোপকথনটি শোনা যাক।

محمد - سعید ،رامین کجاست ؟تو می دانی ؟ سعید - رامین به هتل آزادی رفت . پدر و مادر او به تهران آمدند . محمد - اِ ، آنها کی آمدند ؟سعید - امروز آمدند . چون پدر رامین مریض است . محمد - پس برای معالجه به تهران آمدند ؟ سعید - بله . پدر رامین بیماری قلبی دارد .محمد - متأسفم . می دانی کدام بیمارستان می رود ؟ سعید - او به بیمارستان دی می رود و آنجا عمل جراحی می کند . محمد - کی عمل می کند ؟سعید - نمی دانم . فکر می کنم هفته ی بعد . محمد - من حتماً به عیادت پدر رامین می روم . سعید - من هم به بیمارستان می آیم .

মু-সাঈদ,রমীন কোথায়?সা-রমীন আযাদি হোটেলে গেছে। তার বাবা-মা তেহরানে এসেছেন।মু- তাই! কখোন এসেছেন?সা-আজ এসেছেন।কারণ রমীনের বাবা অসুস্থ।মু-তাহলে চিকিৎসার জন্যে এসেছেন তেহরানে?সা-হ্যাঁ,রমীনের বাবা হার্টের রোগী।মু-দুঃখিত। কোন্‌ হাসপাতালে যাবে,জানো?সা-দেই হাসপাতালে যাবে,সেখানে অপারেশন করানো হবে।মু-কখোন হবে অপারেশন?সা-জানি না।মনে হয় সপ্তাখানেক পরে।মু-আমি অবশ্যই রমীনের বাবার সাথে দেখা করতে যাবো।সা-আমিও আসছি হাসপাতালে।

আশা করি আপনারা কথোপকথনটি বুঝতে পেরেছেন। যেমনটি শুনলেন যে মুহাম্মাদ রমীনের বাবার সাথে দেখা করতে হাসপাতালে যাবে। রোগীদের দেখতে যাওয়া ইরানের একটা প্রাচীন ঐতিহ্য। ইরানে যে-ই অসুস্থ হয়,তার বন্ধু-বান্ধব,পরিচিতজন,আত্মীয়-স্বজনরা তার খোঁজ-খবর নিতে যায়। রোগীর জন্যে তারা ফুল, মিষ্টি এবং অন্যান্য উপহার সামগ্রী নিয়ে যায়। আচ্ছা, তোমাদের দেশেও কি এই এতিহ্য রয়েছে ? এই গল্প যদি আপনারা শুনতে চান,তাহলে পরবর্তী আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।#