আগস্ট ৩১, ২০১৬ ১০:৩১ Asia/Dhaka

পাঠক! মুহাম্মাদ এখন বাজারে। সে তার বন্ধুকে উপহার দেওয়ার জন্যে একটা শার্ট কিনতে চাচ্ছে। রাস্তায় হাঁটছে সে। হাঁটতে হাঁটতে দোকানের কাঁচের দেয়ালের পাশে এসে দাঁড়িয়ে ভেতরের জামাগুলো দেখছিল। অনেক দোকানে জামার দাম লিখে রাখা আছে,কাঁচের ভেতর দিয়ে তা দেখা যায়।

আবার কোনো কোনো দোকানে এভাবে লিখে রাখা নেই। এখন বিকেল। তাই রাস্তাঘাটে মোটামুটি ভীড় আছে। বহু মানুষ পায়ে হাঁটা-চলা করছে। মাঝে মাঝে দোকানের কাঁচের দেয়ালের দিকে তাকাচ্ছে, আবার মাঝে মাঝে কেনাকাটাও করছে। মুহাম্মাদ কিছুক্ষণ ঘোরাফেরা করে অবশেষে একটা দোকানে ঢুকে দোকানদারের সাথে আলাপ করে। তাদের আলাপচারিতা শুনতে হলে আমাদের সাথেই থাকুন। তবে যথারীতি নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক।

پیراهن - من می خواهم - چه پیراهنی ؟ شما دوست دارید - مردانه - اندازه - بزرگ - خودتان - برای خودتان - شما می خواهید - برای شما - مناسب - نه خیر - برای دوستم - من می خرم - چه رنگی ؟ آبی - سبز - بفرمایید - ببینید - این رنگ - آبی کمرنگ - بهتر - چه طور است ؟ - دوستتان - زرد - او می پوشد - نمی دانم - فکر می کنم - او نمی پوشد - همین - خوب -

শার্ট। আমি চাই। কী শার্ট ? তুমি পছন্দ করো। পুরুষোচিত। মাপ। বড়ো। তুমি নিজে। তোমার নিজের জন্যে। তুমি চাও। তোমার জন্যে। উপযোগী। না। আমার বন্ধুর জন্যে। আমি কেনবো। কী রঙের ? নীল। সবুজ। প্লিজ। দেখুন। এই রঙ। হালকা নীল। ভালো। কেমন ? তোমার বন্ধু। হলুদ। সে পরে। জানি না। মনে হয়। সে পরে না। এই। বেশ।

পাঠক! আশা করি শব্দগুলো বুঝতে পেরেছেন। এবার শব্দগুলো প্রয়োগ করে যেসব বাক্য ব্যবহার করেছে মুহাম্মাদ এবং দোকানদার,সেসব বাক্যে মনোযোগ দিন।

محمد - سلام آقا . من یک پیراهن می خواهم . فروشنده - سلام . چه پیراهنی دوست دارید ؟ محمد - یک پیراهن مردانه . اندازه ی بزرگ . فروشنده - پیراهن را برای خودتان می خواهید ؟ اندازه ی بزرگ برای شما مناسب نیست . محمد - نه خیر - پیراهن را برای دوستم می خرم . فروشنده - چه رنگی دوست دارید ؟ محمد - آبی یا سبز . فروشنده - بفرمایید . این پیراهنها را ببینید . محمد - نه . نه . این رنگ خوب نیست . آبی کمرنگ بهتر است . فروشنده - این پیراهن چه طور است ؟ دوستتان پیراهن زرد می پوشد ؟ محمد - نمی دانم . فکر می کنم ، او پیراهن زرد نمی پوشد . همین پیراهن آبی خوب است .

মুহাম্মাদ : সালাম জনাব। আমি একটা শার্ট চাচ্ছিলাম।দোকানদার : সালাম। কী রকম শার্ট পছন্দ করো ?মুহাম্মাদ : পুরুষের শার্ট। বড়ো সাইজের।দোকানদার : শার্ট কি তোমার নিজের জন্যে চাচ্ছো ? বড়ো সাইজ তো তোমার জন্যে উপযোগী নয়।মুহাম্মাদ : না, শার্ট আমার বন্ধুর জন্যে কেনবো।দোকানদার : কী রঙের পছন্দ করো ?মুহাম্মাদ : নীল অথবা সবুজ।দোকানদার : প্লিজ এই শার্টগুলো দ্যাখো।মুহাম্মাদ : না,না। এই রঙ তো ভালো না। হালকা নীল ভালো।দোকানদার : এই শার্টটা কেমন ? তোমার বন্ধু কি হলুদ শার্ট পরে ?মুহাম্মাদ : জানি না। মনে হয় সে হলুদ শার্ট পরে না। এই নীল শার্টটাই ভালো।

পাঠক! এই কথপোকথন থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে, মুহাম্মাদ কয়েকটা শার্ট দেখে সেগুলোর মধ্য থেকে হালকা নীল রঙের শার্টটা পছন্দ করেছে এবং সেটা কিনেছে। দোকানদার সেই শার্টটা তার জন্যে র্যা পিং পেপার দিয়ে উপহারের জন্যে তৈরি করছে। মুহাম্মাদ শার্টের দাম চুকিয়ে দোকানদারের কাছ থেকে বিদায় নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। তার সাথে আমরাও আজকের মতো বিদায় নেবো ফার্সি ভাষা শেখার আসর থেকে।#