জুন ১৩, ২০১৮ ১১:২৮ Asia/Dhaka
  • পত্রপত্রিকার খবরের বিশ্লেষণ
    পত্রপত্রিকার খবরের বিশ্লেষণ

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • জাতীয় নির্বাচনে বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ নেই: কাদের-দৈনিক প্রথম আলো
  • রাজশাহী বরিশাল ও সিলেট সিটি নির্বাচনের তফসিল ঘোষণা-দৈনিক যুগান্তর
  • খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনের চেষ্টা ব্যর্থ হবে: নোমান-দৈনিক মানবজমিন
  • রাজধানীতে পুলিশের অভিযানের মধ্যেই বিক্রি হচ্ছে মাদক!-দৈনিক ইত্তেফাক
  • সাক্ষাৎকার ছাড়া নারী কর্মীদের বিদেশ যাওয়ার ক্লিয়ারেন্স নয়-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • পেট্রোপণ্য জিএসটির আওতায় আনার উদ্যোগ দেখাচ্ছে না কেন্দ্র, অভিযোগ রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • দিল্লিতে গাড়ির ভিতরেই ধর্ষণ কিশোরীকে-দৈনিক আজকাল
  • দমদম জেলে হেরোইন পাচার! ধরা পড়ে গেলেন এই গ্যাংলিডার ছাত্রী-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. রাজধানীতে পুলিশের অভিযানের মধ্যেই বিক্রি হচ্ছে মাদক! দৈনিক ইত্তেফাক এ খবর দিয়েছে। প্রশ্ন হচ্ছে- এতবড় অভিযানের ভেতরে কীভাবে খোদ রাজধানীতে মাদক বিক্রি সম্ভব হচ্ছে?
২. আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে হুদাইদা শহরে সৌদি আরব সামরিক অভিযান চালাচ্ছে। কী বলবেন এ অভিযান সম্পর্কে?

বিশ্লেষণের বাইরের দু একটি খবর তুলে ধরছি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।

আজ বুধবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের নিরাপত্তা পরিস্থিতি ও ভিজিল্যান্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এখানে কোনো বিদেশি শক্তির নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আর ভারত এযাবৎ আমার জানা মতে কখনো হস্তক্ষেপ করেনি। আমরা তো ক্ষমতার জন্য ভারতে যাইনি। আমরা ভারতে গিয়ে তিস্তার কথা বলেছি, রোহিঙ্গা সমস্যা, আমাদের জাতীয় স্বার্থ নিয়ে কথা বলেছি। বিএনপি জাতীয় স্বার্থ নিয়ে কি কোনো কথা বলেছে? কোনো পত্র-পত্রিকায় তো দেখলাম না। কোনো মিডিয়ায় কোনো খবর আছে?’ তিনি বলেন, বিএনপি গেছে নির্বাচনে তাদের সাহায্য করতে এবং নালিশ করতে। ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমাদের দেশের নির্বাচন, আমাদের দেশের জনগণ যে রায় দেবে সে-ই ক্ষমতায় আসবে। রায়টাই এখানে বড় কথা। এখানে ভারত কি আমাদের দেশের জনগণকে প্রভাবিত করবে?

ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে নালিশ দেওয়া কোনো রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না। বিএনপির এখন নালিশ ছাড়া আর কিছু করার নেই। দেশে বসেও নালিশ, বিদেশে গেলেও নালিশ। নালিশ আর নালিশ দিয়ে এ দেশের দূতাবাসকে রীতিমতো তটস্থ রেখেছে বিএনপি। নালিশ করে রেজাল্ট কী হবে, সবাই জানে। তিনি আরও বলেন, কথায় কথায় দেশে অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে বিদেশিদের কাছে নালিশ করা দেশের জন্য শুভ নয়। এটা দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার জন্য বিএনপির দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সিএমএইচের চেয়ে ভালো ব্যবস্থা বাংলাদেশের কোথায় আছে? সিএমএইচের চেয়ে ভালো চিকিৎসা বাংলাদেশে কোথাও আছে বলে আমাদের জানা নেই। তিনি আরও বলেন, একটি দেশের বড় দলের নেত্রী খালেদা জিয়া। একটি বড় দলের চেয়ারপারসন তিনি, তাঁর চিকিৎসার ব্যাপারটি যাতে ভালোভাবে হয়—সে বিষয়ে দেখা হচ্ছে। বঙ্গবন্ধুতেও ভালো চিকিৎসক আছেন। তারপরও যেহেতু বিএনপি চায় না, তাহলে সবচেয়ে ভালো যে হাসপাতাল আছে বাংলাদেশে সেটা হচ্ছে সিএমএইচ। এই প্রস্তাবটি বিএনপির প্রত্যাখ্যান করা উচিত নয়। যদি তারা চিকিৎসা চান। আর যদি রাজনীতি করতে চান, সেটা ভিন্ন কথা।

রাজশাহী বরিশাল ও সিলেট সিটি নির্বাচনের তফসিল ঘোষণা-দৈনিক যুগান্তর

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার ইসি আনুষ্ঠানিকভাবে এই তিন সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় এ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২৮ জুন পর্যন্ত। তফসিল অনুযায়ী, ২৮ জুন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন বাছাইয়ের তারিখ ১-২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই। এর পর ভোট ৩০ জুলাই। এ তিন সিটির আগে ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। গত ১৫ মে খুলনা সিটির সঙ্গে গাজীপুরে ভোট হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা আটকে গিয়েছিল। খুলনা ও গাজীপুরের মতো রাজশাহী, বরিশাল ও সিলেটেও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সংশ্লিষ্ট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে। এই সিটি নির্বাচনের পর চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করতে হবে ইসিকে।

রাজধানীতে পুলিশের অভিযানের মধ্যেই বিক্রি হচ্ছে মাদক!-দৈনিক ইত্তেফাক

রাজধানীতে পুুলিশের অভিযানের মধ্যেই মাদক বিক্রির অভিযোগ

রাজধানীতে পুলিশের অভিযানের মধ্যেই মাদক বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগে কিছুটা প্রকাশ্যে মাদক বিক্রি হলেও এখন তা চলছে অনেকটা গোপনে। খুচরা আকারে বিক্রি হচ্ছে ইয়াবা ও গাঁজা। পুলিশের ‘লাইনম্যান’দের পাহারার মধ্যেই চলছে মাদকের কেনাবেচা। তবে এখন একটু যাচাই-বাছাই করে মাদক বিক্রি হচ্ছে। মাদক বিক্রেতাদের মোবাইল ফোনগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকছে। নির্দিষ্ট মাদকসেবীর কাছে বিক্রেতা ফোন করে ইয়াবা পৌঁছানোর তথ্যটি নিশ্চিত করছেন। এসব খুচরা মাদক বিক্রেতা ও মাদকসেবীরা বলছেন, র‌্যাব ও পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের কারণে আগের মতো মাদক বিশেষ করে ইয়াবা সহজে মিলছে না। একটু দাম বেশি দিয়ে ইয়াবা কিনতে হচ্ছে। গেন্ডারিয়া রেল বস্তি, খিলগাঁও ঝিলপাড় বস্তি, বালুরমাঠ ও ভাষানটেক বস্তি ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

এবার ভারতের কয়েকটি খবর

দমদম জেলে এবার হেরোইন পাচার! ধরা পড়ে গেলেন গ্যাং লিডার ছাত্রী-দৈনিক আনন্দবাজার

জেলের ভিতরে এক দাগী অপরাধীকে হেরোইন পাচার করতে গিয়ে ধরা পড়ে যান বছর একুশের মেয়েটি। প্রথমে তাঁকে ‘চুনোপুঁটি’ বলেই মনে করেছিল পুলিশ। তবে জেরার মুখে উঠে আসে, আপাত নিরীহ ওই কলেজ ছাত্রীটি বকলমে একটা গ্যাংয়ের নেত্রী। জেলে বসে থাকা ওই অপরাধীর নির্দেশে চলছে তোলাবাজি-ডাকাতি বা খুনের মতো অপরাধ। আর গোটা চক্রটাই একার হাতে সামলাচ্ছেন মেয়েটি। দমদম সেন্ট্রাল জেলের এই ঘটনায় রীতিমতো হতবাক পুলিশ কর্তারা। এত কম বয়সে এত নিপুণ হাতে সব কিছু সামলাচ্ছেন এক কলেজ ছাত্রী! 

পেট্রোপণ্য জিএসটির আওতায় আনার উদ্যোগ দেখাচ্ছে না কেন্দ্র, অভিযোগ রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন

আকাশ ছোঁয়া জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ বুধবার সাতসকালে সাংবাদিক বৈঠক ডেকে তেলের দাম নিয়ন্ত্রণে কেন্দ্র সরকার পেট্রোপণ্যকে জিএসটির অন্তর্ভুক্ত করার কোনও উদ্যোগ দেখাচ্ছে না, অভিযোগ তোলেন সোনিয়া পুত্র৷

এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘‘সাধারণ মানুষের উপর বোঝা বাড়িয়ে দিনে দিনে বেড়েই চলেছে তেলের দাম৷ আমরা বারবার পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার দাবি জানিয়েছি৷ কিন্তু, কেন্দ্রের মোদি সরকার আমাদের কথার কোনও গুরুত্ব দিচ্ছে না।

দিল্লিতে গাড়ির ভিতরেই ধর্ষণ কিশোরীকে-দৈনিক আজকাল

দিল্লির রাস্তায় কিশোরীকে ধর্ষণ

ফের রাজধানীকে ধর্ষণ। ফুটপাথের এক কিশোরীকে তুলে নিয়ে গাড়ির মধ্যে ধর্ষণ করা হল। সোমবার রাতে দিল্লির বুরারিতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।  পুলিস জানিয়েছে, ১৩ বছরের ওই কিশোরীর কোনও ঘরবাড়ি নেই। সে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই অভিযুক্ত ব্যক্তি তাঁকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নেয়। পরিত্যক্ত একটি জায়গায় গাড়িটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেয়েটিকে। ওই রাতেই বিধ্বস্ত অবস্থায় মেয়েটিকে রাস্তায় ফেলে পালায় অভিযুক্ত। 

ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছে।ফের রাজধানীকে ধর্ষণ। ফুটপাথের এক কিশোরীকে তুলে নিয়ে গাড়ির মধ্যে ধর্ষণ করা হল। সোমবার রাতে দিল্লির বুরারিতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। 

পুলিস জানিয়েছে, ১৩ বছরের ওই কিশোরীর কোনও ঘরবাড়ি নেই। সে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই অভিযুক্ত ব্যক্তি তাঁকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নেয়। পরিত্যক্ত একটি জায়গায় গাড়িটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেয়েটিকে। ওই রাতেই বিধ্বস্ত অবস্থায় মেয়েটিকে রাস্তায় ফেলে পালায় অভিযুক্ত। 

ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছেগাড়ির ভিতরেই ধর্ষণ কিশোরীকেআজকালতল্লাশি ইডির।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩