প্রিয়জন : 'পৃথিবীর সকল জালিম ধ্বংস হোক'
বন্ধুরা,আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমরা তিনজন। প্রতি আসরের শুরুতে আমরা একটি হাদিস বন্ধুদের শোনাই। আজও তার ব্যতিক্রম হবে না। ইমাম আলী (আ.) বলেছেন, বুদ্ধিমান মানুষ বিপদে পড়লে মন মরা হয়ে বসে না থেকে দুঃখ দূর করার জন্য বুদ্ধিকে কাজে লাগায়। কিন্তু নির্বোধেরা বিপদে পড়লে হতাশ হয়ে পড়ে।
আজকের আসরের প্রথমেই যে চিঠি হাতে তুলে নিলাম তা এসেছে বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের জীবনপুর থেকে। আর এটি লিখেছেন এ এস এম বেংগলি রেডিও ক্লাবের সভাপতি ও রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই আশরাফুল আশেক।
তিনি লিখেছেন, ইসলাম ও জীবনের সঠিক দিক নির্দেশনা একমাত্র আপনাদের কাছে পাই। আপনাদের কাছে আবেদন, রমজান মাসে রমজানের সঠিক মর্যাদা নিয়ে আলোচনা করবেন।
বহলুল: চমৎকার। আপনি নিশ্চয় শুনে খুশি হবেন যে আপনাদের চাহিদা মতো রজমান মাসের মর্যাদা নিয়ে আলোচনা হয়েছে। এ আলোচনা কেমন লাগল নিশ্চয়ই তা আমাদের জানাবেন।
হ্যাঁ ভাই আশরাফুল আশেক। অনেকদিন পর আপনার চিঠি পেয়ে ভালো লাগল। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি দেবেন বলে আশা রাখছি।
বর্তমানে মুসলিম বিশ্ব একটি সংকটময় মুহূর্তের মধ্যদিয়ে অতিক্রম করছে। যে সব সংকট গোটা মুসলিম দুনিয়াকে ধরে নাড়া দিয়েছে তার অন্যতম হলো সিরিয়ার সংকট।
স্বাভাবিকভাবেই মানবতার প্রতি দরদি ব্যক্তিরা এ সংকটের সমাধান নিয়ে নানা চিন্তাভাবনা করছেন। ভাবছেন আমাদের শ্রোতা ভাইয়েরাও। হ্যাঁ এ ব্যাপারে আজ কথা বলছেন ঢাকার শ্রোতা ভাই মোঃ আশিকুর রহমান।
ভাই আশিক আপানাকেও ধন্যবাদ। সিরিয়া সংকট নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন ঢাকার শ্রোতা ভাই মোঃ আশিকুর রহমান।
বহলুল: এবারে তাহলে রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে যেসব খবর দেয়া হয়েছে তা নিয়ে পাঠক বন্ধুদের প্রতিক্রিয়া দেখবো। হ্যাঁ তা হলে শুরু করুন।
জ্বি। আমিই শুরু করছি বহলুল ভাই। মার্কিন সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত; ৯ জনের মৃত্যু- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩ মে।
এ খবরে বলা হয়েছে,আমেরিকার একটি সি-ওয়ানথার্টি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে নয়জন আরোহী ছিল এবং তাদের সবাই নিহত হয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যের সাভানা বিমানবন্দরের কাছে এটা বিধ্বস্ত হয়। এ সময় সেখানে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবরে মন্তব্য করতে গিয়ে আবদুস সালাম লিখেছেন, পৃথিবীর সকল জালিম ধ্বংস হোক।
বহলুল:বিশ্বে আমেরিকার সম্মান এতই বেড়েছে যে, তাদের কোনো দুর্ঘটনার খবরেও মানুষ শ্লোগান দেয় পৃথিবীর সব জালিম ধ্বংস হোক!
এদিকে,রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের বিশেষ ভূমিকা আশা করি- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৯ এপ্রিল। এ খবরে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভারতের বিশেষ ভূমিকা প্রত্যাশা করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
ফেসবুক গ্রুপে পুরনো পাঠক বন্ধু মোঃ হজরত আলী লিখেছেন, যেখানে জাতিসংঘে রোহিঙ্গা প্রসঙ্গে ভারত প্রকাশ্যে বিরোধিতা করেছে, সেখানে আপনি কোন আন্দাজে ভালো আশা করেন। এদিকে, জনসমক্ষে নামাজ পড়ার বিরোধিতা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৭ মে। এ খবরে বলা হয়েছে ভারতের বিজেপি শাসিত হরিয়ানায় প্রকাশ্য স্থানে নামাজ পড়তে দেয়া হবে না বলে হিন্দুত্ববাদী জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে। হরিয়ানার গুরুগ্রামে খোলা জায়গায় নামাজ পড়া বন্ধ করতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বৈঠকে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবরে বেশ প্রতিক্রিয়া হয়েছে।
বহলুল: আসলে বেশ কড়া প্রতিক্রিয়া হয়েছে। কারণ..
কারণগুলো তুলে ধরার সময় পাওযা যাবে না বহলুল ভাই। তবে দুয়েকটা মন্তব্য তুলে ধরি।
বহলুল: কথায় বলে না আকেলমন্দ কে লিয়ে ইশারা কাঁফি হায়! হ্যাঁ তা মন্তব্যগুলো শুনি
পাঠক বন্ধু মাসুদ রানা লিখেছেন,পৃথিবীতে এমন কোন মুসলিম দেশ নেই,যেদেশে অন্য কোন ধর্মের অনুসারীদের ওপর এরকম অত্যাচার বা অন্যায় করেছে বা করছে। মন্তব্যের শেষ দিকে তিনি আরো লিখেছেন, এরা অত্যাচারী এরা ধংস হোক!
আজকের আসর আর বড় করা সম্ভব হবে না। মানে এ নিয়ে বেশি কথা বলা যাবে না। সময়ের অভাবে। তো বন্ধুরা দেখতে দেখতে আসরের সময় শেষ হয়ে এসেছে। এবার বিদায়ের পালা। যারা চিঠি দিয়েছেন, খবরে মন্তব্য করেছেন এবং এতোক্ষণ ধরে অনুষ্ঠান শুনেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে..#