জুলাই ০৭, ২০১৮ ১১:৫৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৭ জুলাই শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সরকারি কর্মচারীদের ১০টি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী:দৈনিক ইত্তেফাক
  • দেশের সব মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করা হচ্ছে, কেউ গৃহহীন থাকবে না-প্রধানমন্ত্রী-এনটিভিবিডি ডট কম
  • নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, আহত ৫ পুলিশ-দৈনিক নয়া দিগন্ত
  • রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৭৮-দৈনিক মানবজমিন
  • কোটা সংস্কার আন্দোলন‘রাজনীতির খোঁজে’ তথ্য যাচাই, জিজ্ঞাসাবাদ-দৈনিক প্রথম আলো
  • প্রধানমন্ত্রী যা বলেন তা করেন: কোটা সংস্কার নিয়ে আইনমন্ত্রী-দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • জঙ্গিদমন অভিযানে বাধা, সেনার গুলিতে খতম ৩ পাথর নিক্ষেপকারী-সংবাদ প্রতিদিন
  • যাত্রীর টুইটে পাচার হওয়া থেকে রক্ষা ২৫ কিশোরীর-দৈনিক আজকাল
  • প্রবেশিকা বিতর্কে এখনও উত্তাল যাদবপুর, দাবিপূরণ না হওয়ায় অনশন পড়ুয়াদের-দৈনিক আনন্দবাজার 

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ছাত্রলীগের হাতুড়িপেটার ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল ইসলামের পায়ের অবস্থা আশঙ্কাজনক। তার অস্ত্রপচার লাগ বলে বিভিণ্ন পত্রপত্রিকা খবর দিয়েছেবে। নির্মম এই ঘটনা সম্পর্কে আপনি কী বলবেন?

২. আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ব্যাপারে ভিয়েনায় ৫ দেশের সঙ্গে ইরানের বৈঠক হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো ফলাফল ঘোষণা করা হয় নি। বিষয়টি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর:

কোটা সংস্কার আন্দোলন‘রাজনীতির খোঁজে’ তথ্য যাচাই, জিজ্ঞাসাবাদ-দৈনিক প্রথম আলো

কোটা আন্দোলন

কোটা সংস্কার আন্দোলনের পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, তা নিয়ে কাজ করছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ছাত্রনেতাদের জিজ্ঞাসাবাদ, বিভিন্নজনের সঙ্গে তাঁদের মুঠোফোনে যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাপ ও গ্রুপের কথোপকথন (চ্যাট), অর্থের উৎস ইত্যাদির তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এই আন্দোলনে বিএনপি-জামায়াত বা তাদের ছাত্রসংগঠনগুলোর উসকানি রয়েছে বলে ক্ষমতাসীন দলের বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন মামলায় কোটা আন্দোলনের অন্তত ১০ জন নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, তারাও মামলার তদন্তে রাজনৈতিক সংশ্লিষ্টতার দিকটি গুরুত্ব দিয়েই খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত জোরালো কোনো রাজনৈতিক যোগসাজশের তথ্য তাদের হাতে আসেনি বলে সূত্র জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌস তার এক নিবন্ধে লিখেছেন- কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীদের ওপর ঢালাও হামলার প্রতিবাদ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নিজেরাই হামলা-হেনস্তার শিকার হয়েছেন। তাঁদের দুজন স্বল্প সময়ের জন্য পুলিশের দ্বারা আটকও হয়েছিলেন। কোনো সহিংস কাজ তাঁরা করেননি, আইনশৃঙ্খলা ভঙ্গ করেছেন, এমন কথাও কেউ বলেনি। তারপরও পুলিশ তাঁদের সর্বসমক্ষে লাঞ্ছিত করে। অনুমান করি, এর লক্ষ্য একটাই, ভীতি সৃষ্টি করা। আন্দোলনকারীদের ভয় পাইয়ে নিষ্ক্রিয় করাই এসব জবরদস্তির উদ্দেশ্য।

অধ্যাপকদের মধ্যে যাঁরা প্রতিবাদ করছেন, তাঁরা খুব নামজাদা কেউ নন। বিশ্ববিদ্যালয়ের ভেতর বা বাইরে কেউকেটার অভাব নেই। আপাতত তাঁরা মুখে কুলুপ এঁটে বসে আছেন। বাবা, এখন মুখ না খোলাই ভালো। পিঠে হয় পুলিশের বাড়ি, নয়তো আমাদের সোনার ছেলেদের ধাওয়া খাওয়া-এই দুই থেকে বাঁচতে হলে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ!

অবিচার-অনিয়মের বিরুদ্ধে যখন প্রতিবাদ-প্রতিরোধের কণ্ঠস্বর থেমে যায়, তখন গণতন্ত্রের মৃত্যু ঘনিয়ে আসে। বাংলাদেশের ইতিহাস থেকেই আমরা জানি, গণতন্ত্র অর্জন করতে হলে বিস্তর খেসারত দিতে হয়।

সরকারি চাকরিজীবীদের জন্য মতিঝিল ও আজিমপুরে ৯৮৮টি ফ্ল্যাট-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের প্রধানমন্তী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর মতিঝিল এবং আজিমপুর সরকারি কলোনি এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ১০টি বহুতল ভবন উদ্বোধন করেছেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যমান আবাসনসুবিধা ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশে উন্নীত করার অংশ হিসেবে আজ শনিবার সকালে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব বহুতল ভবন উদ্বোধন করেন। মতিঝিলে চারটি ২০তলা ভবনে মোট ৫৩২টি এবং আজিমপুরে ছয়টি ২০তলা ভবনে মোট ৪৫৬টি ফ্ল্যাট রয়েছে।

মতিঝিল সরকারি কলোনিতে ভবন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই কর্মস্থল থেকে ফিরে এসে আপনারা যেন পরিবারের সদস্যদের নিয়ে একটি ভালো জায়গায় থাকতে পারেন।’

এ সময় তিনি সরকারি কর্মচারীদের জন্য ১২৩ ভাগ বেতন বৃদ্ধিসহ কর্মস্থলে তাঁদের পদবিগুলোকে যুগোপযোগীকরণে তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তাঁর সরকারের সাফল্যের জন্য সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পাদনের প্রশংসা করে বলেন, ‘আপনারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করাতেই এটা সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রী ভবনের বাসিন্দাদের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি বিদ্যুৎ ও পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, তাঁর সরকার বিদ্যুৎ ও পানি উৎপাদনে অনেক টাকা ভর্তুকি দিয়ে যাচ্ছে। কাজেই এগুলোর ব্যবহারে সবাইকে যত্নবান হতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় নিজের হাতেই বিদ্যুতের সুইচটি বন্ধ করে যেতে হবে, পানির কলটিও নিজেকে বন্ধ করতে হবে, যাতে পানির অপচয় না হয়।

এসব কাজ নিজের হাতে করায় কোনো লজ্জা নেই উল্লেখ করে তিনি নিজেও ব্যক্তিজীবনে এসবের চর্চা করে থাকেন বলে জানান। তিনি ভবনের আশপাশে এবং ব্যালকনিতে গাছ লাগানোর আহ্বান জানান।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

জম্মু-কাশ্মির

জঙ্গিদমন অভিযানে বাধা, সেনার গুলিতে খতম ৩ পাথর নিক্ষেপকারী-দৈনিক সংবাদ প্রতিদিন

সেনাবাহিনীর গুলিতে মৃত্যু তিন পাথর নিক্ষেপকারীর৷ জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানের সময় নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায় পাথর নিক্ষেপকারীরা৷ নিহতদের তালিকায় বছর ষোলোর এক কিশোরীও রয়েছে৷ জখম হয়েছেন বেশ কয়েকজন৷ স্থানীয় হাসপাতালে ভরতি প্রত্যেকে৷

শনিবার ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের কুলগামের খুদওয়ানির হাউরায়৷ গোপন সূত্রে সেনাবাহিনী খবর পায় ওই এলাকায় লুকিয়ে রয়েছে সন্ত্রাসবাদীরা৷ এরপরই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা৷  সেনা ও সিআরপিএফের যৌথ তল্লাশি অভিযানে বাধা দেয় পাথর নিক্ষেপকারীরা

যাত্রীর টুইটে পাচার হওয়া থেকে রক্ষা ২৫ কিশোরীর-দৈনিক আজকাল

পাচারকারীদের খপ্পর থেকে জোর রক্ষা পেল ২৫ জন কিশোরী। তাও কিনা এক সহযাত্রীর উপস্থিত বুদ্ধির জোরে। এমাসের গত ৫ তারিখ মুজাফ্‌ফরপুর–বান্দ্রা অওয়াধ এক্সপ্রেসের এস–৫ কামরায় ওই ২৫ জন কিশোরীকে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। ওই কামরাতেই ছিলেন আদর্শ শ্রীবাস্তব। কিশোরীদের কান্নাকাটি শুনে এবং তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারেন কোনও গণ্ডগোল হয়েছে ওই কিশোরীদের সঙ্গে। তারা যে সমস্যায় পড়েছে সেটাও তাঁর মনে হয়।

এরপরই পরবর্তী সিদ্ধান্ত নিতে দেরি করেননি আদর্শ। তিনি তৎক্ষণাৎ চলন্ত ট্রেন থেকেই বিষয়টি জানিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, টেলিকমমন্ত্রী মনোজ সিনহা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টুইট করেন। টুইটে তিনি লেখেন, কিসোরীদের অবস্থা দেখে তাঁর মনে হয়েছে, তারা প্রত্যেকেই চরম সমস্যায় আছে। আদর্শের টুইট দেখেই পদক্ষেপ করেন বারাণসী এবং লখনউ–এর রেল আধিকারিকরা। আধ ঘণ্টার মধ্যে সোশ্যাল নেটওয়র্কিং সাইটে সব স্টেশনে সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়। সতর্ক করা হয় জিআরপি এবং আপরিএফ–কে। গোরখপুরের জিআরপি চাইন্ডলাইন এবং পুলিসের পাচারকারী দমন শাখার কর্মীদের সঙ্গে যোগাযোগ করে। এরপর কাপ্তানগঞ্জ থেকে সাদা পোশাকে ওই ট্রেনে চাপেন আরপিএফ–এর দুই জওয়ান। তারাই ওই কিশোরীদের নিরাপদে গোরখপুর স্টেশনে নিয়ে যায়। কিশোরীদের সঙ্গে ২২ বছরের এক যুবক এবং ৫৫ বছরের এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে আরপিএফ।

প্রবেশিকা বিতর্কে এখনও উত্তাল যাদবপুর, দাবিপূরণ না হওয়ায় অনশন পড়ুয়াদের-দৈনিক আনন্দবাজার

প্রবেশিকা বিতর্কে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ শুক্রবার রাত থেকে অনশনে শামিল অন্তত ২০ জন পড়ুয়া৷ রবিবার বেলা ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সদুত্তর না পাওয়া গেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা৷ পালটা সোমবার পর্যন্ত সময় চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করে জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রথমে ৩ থেকে ৬ ও পরে ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কলাবিভাগের প্রবেশিকার দিন ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি। পরে তা প্রত্যাহার করা হয়। বলা হয় উচ্চমাধ্যমিকের পরীক্ষার নম্বরের ভিত্তিতেই স্নাতকস্তরে কলাবিভাগে ভরতি নেওয়া হবে। এবং সেই আবেদনের সময়সীমা বাড়িয়ে ৬ থেকে ১২ জুলাই পর্যন্ত করা হয়। ১৯ জুলাই মেধা তালিকা ঘোষণা করা হবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭