প্রিয়জন : "রোহিঙ্গা মুসলমানদেরকে পূর্ণাঙ্গ নাগরিকত্ব দিতে হবে"
অন্য সব আসরের মতো আজও আমরা শুরুতেই একটি হাদিস শোনাবো। ইমাম আলী ইবনে মুসা রেজা (আ.) বলেছেন, বিপদাপদে ধৈর্য ধরা একটি সুন্দর গুণ। আর এর চেয়ে উত্তম হচ্ছে হারাম বিষয়াদির বিপরীতে ধৈর্যধারণ করা। অর্থাৎ ধৈর্য্য সহকারে হারাম কাজ থেকে দূরে থাকা এবং সেগুলো বর্জন করা। মুমিনের জন্য সব হারাম বর্জন করা ফরয বা অপরিহার্য।
একটি জরুরি হাদিস শুনলাম। এবারে আসরের প্রথমেই যে ইমেইল হাতে তুলে নিয়েছি তা এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের হুগলী জেলার বড়ালবাগান বাগবাজার থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই ডা. দিলিপ কুমার সরকার। পত্রের সঙ্গে শ্রবণমানও পাঠিয়েছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, পেশায় চিকিৎসক হওয়া সত্ত্বেও নিয়মিত রেডিও তেহরান শোনেন তিনি।
ভাই দিলিপ কুমার, শ্রবনমানসহ আপনার চিঠি পেয়ে আমরা খুশি হয়েছি। আর চিকিৎসার মতো মহান ও ব্যস্ত পেশায় জড়িত থাকার পরও ধৈর্য ধরে রেডিও শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে বাংলাদেশ থেকে আসা একটি ইমেইল। ভোলা জেলা থেকে এ ইমেইলটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি লিখেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যা সম্পর্কে জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদন জেনেভায় প্রকাশ করা হয়েছে যা রেডিও তেহরানসহ সারা বিশ্বের গণমাধ্যম খুব গুরুত্ব দিয়ে প্রচার করেছে। উক্ত প্রতিবেদনে মিয়ানমারের সেনাপ্রধানসহ ছয় উচ্চ পদস্থ জেনারেলকে অভিযুক্ত করা হয়েছে। রোহিঙ্গা সমস্যার মুলে মিয়ানমারের সেনাবাহিনী পিছনে তথাকথিত নোবেলজয়ী অং সান সুচিই যে খলনায়কের ভূমিকা পালন করছেন,তাও উক্ত প্রতিবেদনে প্রমাণিত হয়েছে।

ভাই জিল্লুর রহমান তার চিঠিতে আরো বলেছেন, রোহিঙ্গা নির্যাতনের শুরু থেকেই রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। রেডিও তেহরানের কাছে আমার প্রশ্ন রাশিয়া ও চীন যদি এভাবে প্রতিনিয়ত বিরোধীতা করতেই তাকে তবে জাতিসংঘের উপরোক্ত তদন্ত প্রতিবেদনের আলোকে মিয়ানমারের অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কী বিচারের মুখোমুখি করা সম্ভব হবে?
ভাই জিল্লুর রহমান অল্প কথায় এ প্রশ্নের জবাব দেয়ার সুযোগ নেই। আমার মনে হয় অপেক্ষা করলেই অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তবে রেডিও তেহরান থেকে আমাদের অবস্থান হচ্ছে, রোহিঙ্গা মুসলমানদেরকে সসম্মানে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দিতে হবে এবং তাদেরকে মিয়ানমারের পূর্ণাঙ্গ নাগরিকত্ব দিতে হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরান রোহিঙ্গা সংকটের শুরু থেকেই এই আহ্বান জানিয়ে এসেছে।
বহলুল:তবে ভাই জিল্লুর রহমান আপনি যে প্রসঙ্গ টেনেছেন সেটা যথার্থ হলেও বিষয়টা এত সহজে হয়ত দেখা যাবে না। আমার কাছে এটা অনেক জটিল বলেই মনে হচ্ছে। হ্যাঁ চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি দিবেন।
কেটেছে রঙ্গিন মখমল দিন,নতুন সফর আজ,
শুনছি আবার নোনা দরিয়ার ডাক,
বহলুল: এই দেখুন আপনি কিন্তু আজ আমার হাতের কাগজখানা আগেভাগে দেখে রেখেছিলেন।
অর্থাৎ আজ বাংলাদেশের একজন নাবিকের সঙ্গে কথা বলবো, ঘটনা এইতো! তা আর দেরি কেনো! প্রথমেই নিজের পরিচয় দিয়ে কথা বলার অনুরোধ করছি বাংলাদেশের বিশেষজ্ঞ সাব্বির আহমেদকে ......
কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন..........
বহলুল: এই দেখুন নাবিকদের সম্পর্কে বেশ ভুল ধারণা ইতি ঘটল। আমিও না অনেক সময় এমন প্রশ্ন করেছি। এখন ভাবতেই লজ্জা লাগছে।
এতোক্ষণ বাংলাদেশি নাবিক,ফার্স্ট ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদের অভিজ্ঞতা শুনছিলেন। ধন্যবাদ সাব্বির আহমেদ। ভবিষ্যতে আমরা তার আরো কাহিনী শুনবো। বহলুল: না আজ আর বিলম্ব নয়। দ্রুত ফেসবুকের খবরের দিকে নজর নিতে হবে।
সময়ের টানাটানির কথা ভেবে আগেই নজর দিয়ে রেখেছি বহলুল ভাই। এবারে শুরু করছি। মার্কিন সম্ভাব্য হামলা: সম্পূর্ণ প্রস্তুত সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৯ আগস্ট। এ খবরে বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন সামরিক হামলার মুখে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। সিরিয়ার সামরিক কর্মকর্তারা একথা বলেছেন।
ফেসবুক গ্রুপে এ খবর স্বাভাবিকভাবেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এ খবরে মো কুদ্দুজ মণ্ডল লিখেছেন, প্রতিহত না, প্রতিঘাত করতে হবে। অন্যদিকে ভাই জহিরুল ইসলাম জহির লিখেছেন, যেকোন মূল্যে প্রতিরোধ করা চাই।
বহলুল: ছোট্ট কথার সুইয়ে ফুটো হয়ে যায় মিথ্যার মহা বেলুন! দেখেছেন মানুষ কিভাবে সিরিয়ার বক্তব্যকে সমর্থন করছে। জিন্দাবাদ। #
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন