নভেম্বর ১২, ২০১৮ ১৬:৪১ Asia/Dhaka

ইমাম রেজা (আ.) বলেছেন,অন্যদের কাছে থাকা ধন-সম্পদের প্রতি ভ্রুক্ষেপ না করা দান করা বা দানশীলতার চেয়েও উত্তম।

জীবনে সুন্দরভাবে চলার জন্য হাদিসের এসব বাণী কাজে লাগানোর চেষ্টা করব। তাতে একটু কষ্ট হতে পারে কিন্তু শেষ পর্যন্ত দুনিয়া ও আখেরাতে আমাদের লাভই হবে। যাই হোক, আজকের আসরের প্রথম ইমেইল এসেছে বাংলাদেশ থেকে। প্রেরক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোথা থেকে মেইলটি পাঠিয়েছেন তা উল্লেখ করেননি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের ওয়েবসাইট ইরানের পার্সটুডেকে আমি সমর্থন করি। এটি সত্যিই শক্তিশালী এবং নিরপেক্ষ সংবাদ মাধ্যম। পার্সটুডে দ্রুত খবর প্রচার করে। বিশ্বকে শান্তিপূর্ণ এবং মানবিকভাবে করে গড়ে তোলার জন্য এ সংবাদ মাধ্যমের দৃঢ় কণ্ঠকে আমি স্বাগত জানাই। পাশাপাশি বলতে চাই, এ মাধ্যম আর্দশ মুসলমান গড়ার কাজও করছে। ফিলিস্তিনকে নিয়ে কথা বলছে এবং কথা বলছে নির্যাতিত মানুষের জন্য।

বহলুল: বাব্বা। মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। অনবদ্য চিঠি লিখেছেন ভাই।

জি ঠিকই বলেছেন বহলুল ভাই। আমরা যখন শ্রোতা ও পাঠক বন্ধুদের কাছ থেকে এমন স্বীকৃতি পাই তখন সত্যিই ভালো লাগে। আর ভাই মোহাম্মাদ ইউনুস, আপনি কবে থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করছেন, রেডিও অনুষ্ঠান শোনেন কিনা কিংবা এর আগে কখনো শর্টওয়েভে আমাদের রেডিও শুনেছেন কিনা- সেসব কথা এর পরের মেইলে কিন্তু অবশ্যই জানাবেন। ভবিষ্যতে আরো চিঠি দেবেন এবং অন্যকেও চিঠি লিখতে উৎসাহিত করবেন বলে আশা রাখছি।

বহলুল:  সংগ্রাম করলে সফলতা আসে। এ কথা আমরা সবাই জানি। বাস্তব জীবনে এমন এক সফলতার ঘটনা আমরা এখন শুনবো।

 

হ্যা।  আর শোনাবেন বাংলাদেশের ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের সমাজকর্ম (? বিভাগের নাম ঠিক কিনা চেক করে নিতে হবে) বিভাগের লেকচারার নাসিমা বেগম......

 

বহলুল: এটি কেবল জীবনেরর গল্প নয় বরং জীবন যুদ্ধে বিজয়ী হওয়ার একটা কৌশল।

এতোক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের লেকচারার নাসিমা বেগমের চমৎকার অভিজ্ঞতা। তার শেষ কথাটি সবার মনে রাখা উচিত আর তা হলো সংগ্রাম বা স্ট্রাগল করলে জীবনে বড় হওয়া যাবে।

 

বহলুল: অর্থাৎ সংগ্রাম থেকে পিছিয়ে আসা যাবে না। কেউ কখনোই পিছিয়ে যাবেন না। জীবনে নানা যুদ্ধের মোকাবেলা করতে হয়। নিজের যুদ্ধ নিজেরই করতে হবে।

 

বহলুল: এবারে রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এবং ওয়বসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেবো।

 

না বহলুল ভাই তা হবে না। আমি অনেক আগে থেকেই তৈরি হয়ে বসে আছি। আমিই শুরু করছি। হ্যাঁ, এস-৩০০ মোতায়েন সত্ত্বেও সিরিয়ায় হামলা চলবে: ইসরাইলের বাগাড়ম্বর- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩ অক্টোবর। এ খবরে বলা হয়েছে, রাশিয়ার পক্ষ থেকে সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান। তবে মস্কোর এ পদক্ষেপের ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সামরিক অভিযান চালানো থেকে তেল আবিব বিরত থাকবে না বলে বাগাড়ম্বর করেন তিনি।

ফেসবুক গ্রুপে এ খবর বেশ ঝড় তুলেছে। এতে প্রতিনিধিত্বশীল মন্তব্য করেছেন, শাহ মজিবুর রহমান। তিনি লিখেছেন, "পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। "হয়ত ইসরাইলও ধ্বংসের দাড়প্রান্তে পৌছে গেছে। অন্যদিকে খান মোঃ নাছির উদ্দিন লিখেছেন, ইসরাইলকে আর ছেড়ে কথা বলা উচিত নয়,এমন স্থানে s300 মোতায়েন করা উচিত যাতে ইসরাইলের আকাশে থাকা অবস্থায় ইন্টারসেপ্ট করা যায়, তাতে বিমানের গতিবিধির উপর নজর রাখা যাবে প্রয়োজনে।

ফিলিস্তিন দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিশ্বের মানুষ কত বেশী ক্ষুব্ধ হয়ে রয়েছে তা এ ধরনের মন্তব্য থেকে সহজেই বোঝা যায়। আমরা যখনই ইসরাইল সংক্রান্ত খবর প্রচার করি তখনই পাঠক বন্ধুদের পক্ষ থেকে এরকম ক্ষুব্ধ মন্তব্য পাওয়া যায়।

এদিকে ইরানের পক্ষে রায়;জারিফ বললেন,এটি আমেরিকার আরেকটি পরাজয় শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩ অক্টোবর। এ খবরে বলা হয়েছে আন্তর্জাতিক বিচার আদালত ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ দিয়েছে। বিশেষ করে ইরানে মানবিক পণ্য সরবরাহ নিষেধাজ্ঞার বাইরে রাখতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে আদালত।

ফেসবুকের গ্রুপে এ খবরে নানা মন্তব্য হয়েছে। অবশ্য মোহাম্মদ হযরত আলীর মন্তব্য বেশ চমৎকার হয়েছে। তিনি লিখেছেন, দিনে দিনে পশ্চিমারা এক ঘরে হয়ে যাবে। বন্দিশালার প্রভাব আর থাকবে না পৃথিবীতে।

বহলুল: সত্যি সবাই চমৎকার সব মন্তব্য করেছেন। কিন্তু সময় শেষ হয়ে এসেছে এবার বোধহয় বিদায় নেয়ার পালা তাই না?

হ্যা এ জন্যেই তো হাতের কাগজপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। কিন্তু আর সময়ে কুলাবে না। মানে আমরা আসরের শেষপ্রান্তে এসে গেছি। সবাই ভাল থাকবেন এ আশা করে আজ এখানেই বিদায় চাইছি। #

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন