-
দুর্যোগপূর্ণ অবস্থা ও মহামারিতে বিভক্তি কোনোভাবেই কাম্য নয়: কাদের
এপ্রিল ১৭, ২০২০ ১৭:৩৭আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থা ও মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এ সময় সকলের ঐক্যের মনোভাব থাকা ভালো। এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।
-
ঢাকা-১০ আসনে ভোট পড়েছে ৫ শতাংশ, এমপি হলেন নৌকার মহিউদ্দিন
মার্চ ২১, ২০২০ ২০:৪৪করোনাভাইরাস আতঙ্কের মধ্যে অনুষ্ঠিত হওয়া ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৫ হাজার ৯৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম (ধানের শীষ) পেয়েছেন ৮৯৭ ভোট।
-
আমরা করোনার চেয়ে শক্তিশালী- কাদের : আ. লীগের কথাবার্তা মশকরার শামিল- রিজভী
মার্চ ২১, ২০২০ ১৪:২৩বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "করোনাভাইরাস এমন কোনো শত্রুশক্তি নয় যাকে পরাজিত করা যাবে না। আমরা করোনাভাইরাসের চেয়ে শক্তিশালী। জাতি হিসেবেও আমরা শক্তিশালী। কাজেই ভয়কে জয় করতে হবে। এ পরিস্থিতির মোকাবিলা করতে হবে।"
-
কথাবার্তা: করোনা নিয়ন্ত্রণে চীনের মাইলফলক, নতুন স্থানীয় কোনো সংক্রমণ নেই
মার্চ ১৯, ২০২০ ১৩:৪৫সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
‘বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্রকারীরা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ণ হয়ে যাবে’
মার্চ ১৭, ২০২০ ১৬:৫৮বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে, তারা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ণ হয়ে যাবে।
-
করোনা নিয়ে আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক বক্তব্যই বেশি দিচ্ছেন : মওদুদ
মার্চ ১৩, ২০২০ ১৩:২৩করোনাভাইরাসের বিষয়ে বিএনপি মানুষকে সচেতন করলেও আওয়ামী লীগ নেতারা কাজের চেয়ে বেশি রাজনৈতিক বক্তৃতা করছেন। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
-
করোনাভাইরাস নিয়ে বিএনপির অভিযোগ হাস্যকর: ওবায়দুল কাদের
মার্চ ১৩, ২০২০ ১২:৪৮করোনাভাইরাস মোকাবেলায় সরকারের বিরুদ্ধে বিএনপির উদাসীনতার অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা মোকাবেলায় কোন কিছুরই ঘাটতি নেই। শুরু থেকেই এ নিয়ে সতর্ক ছিল সরকার। সংক্রমণ ঠেকাতে মুজিব বর্ষের অনুষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে। এর পরও আওয়ামী লীগ ও সরকার উদাসীন বলা হাস্যকর।
-
'মুজিববর্ষের কোনো আয়োজন বাতিল করা হয়নি, পুনর্বিন্যাস করা হয়েছে'
মার্চ ১০, ২০২০ ১৫:২৯বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মুজিববর্ষ উদযাপনে কোনো আয়োজন বাতিল করা হয়নি; আমন্ত্রিত অতিথিদের আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। তাই ১৭ মার্চের অনুষ্ঠান হবে ভিন্ন আঙ্গিকে।
-
জি কে শামীমের জামিনাদেশ প্রত্যাহার: জামিনকে দুঃখজনক বললেন আইনমন্ত্রী
মার্চ ০৮, ২০২০ ১২:১২বাংলাদেশের বিতর্কিত ঠিকাদার ও বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমকে অস্ত্র মামলায় দেওয়া জামিন প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। আজ (রোববার) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগের আদেশ প্রত্যাহার করে এ আদেশ দেন।
-
৭ মার্চের ভাষণের একেকটি লাইনই একেকটি কোটেশন: শেখ হাসিনা
মার্চ ০৭, ২০২০ ১৭:১৭১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের বিশাল জনসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তার ‘একেকটি লাইনই একেকটি কোটেশন’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।