-
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের এখনই সময়: ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নভেম্বর ১৬, ২০২০ ০৭:৫৫আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এখনই উপযুক্ত সময়। পেন্টাগনের দায়িত্ব নেয়ার পর এই প্রথম তিনি সরকারি কোনো বক্তব্য দিলেন।
-
মার্কিন-তালেবান চুক্তি সত্ত্বেও আফগানিস্তানে সহিংসতা বেড়েছে ৫০ ভাগ
নভেম্বর ০৬, ২০২০ ০৫:২১আমেরিকার সঙ্গে তালেবানের শান্তি চুক্তি সই এবং কাবুল সরকারের সঙ্গে উগ্র এ গোষ্ঠীর আলোচনা অব্যাহত থাকার পরেও চলতি বছর আফগানিস্তানে সহিংস হামলার ঘটনা শতকরা ৫০ ভাগ বেড়ে গেছে। আফগানিস্তান পুনর্গঠন বিষয়ক মার্কিন স্পেশাল ইন্সপেক্টর জেনারেল মার্কিন কংগ্রেসে জমা দেয়া রিপোর্টে এ তথ্য জানিয়েছেন।
-
কাবুল বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত ২২: প্রতিশোধ নেয়ার হুমকি গনির
নভেম্বর ০৩, ২০২০ ০২:৪৬আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারী অস্ত্রধারী একদল বন্দুকধারীর হামলায় অন্তত ২২ জন নিহত ও সম সংখ্যক মানুষ আহত হয়েছে। গতকাল (সোমবার) দুপুরের দিকে বন্দুকধারীরা কাবুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এই হত্যাকাণ্ড চালায়।কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের সবাই বেসামরিক নাগরিক যাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
-
আমেরিকার হস্তক্ষেপেই আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ার এই দশা: চীন
নভেম্বর ০২, ২০২০ ০৬:১৯চীন বলেছে, আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় আমেরিকার হস্তক্ষেপের কারণে এসব দেশ চরম দুর্দশার মধ্যে দিন অতিবাহিত করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লি জিয়ান রোববার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
-
তালেবান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত চুক্তি ব্যর্থ হয়েছে: আফগান সিনেট
নভেম্বর ০২, ২০২০ ০৩:১১আফগান সংসদের উচ্চকক্ষ সিনেট এক বিবৃতিতে মার্কিন সরকারের সঙ্গে তালেবান গোষ্ঠীর স্বাক্ষরিত চুক্তিকে ব্যর্থ বলে উল্লেখ করেছে। রোববার সিনেটের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া এ খবর দিয়েছে।
-
আফগানিস্তানে ৯ মাসে ৬ হাজার বেসামরিক নাগরিক হতাহত: জাতিসংঘ
অক্টোবর ২৮, ২০২০ ০৯:৪৬আফগানিস্তানে চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় ৬ হাজার বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তালেবান গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব সংস্থাটি।
-
সংকট সমাধানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব হেকমতিয়ারের: কাবুলের ‘না’
অক্টোবর ২৬, ২০২০ ০৬:৪২আফগানিস্তানের তালেবানের পক্ষ থেকে সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠনের যে দাবি উঠেছে তার প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির হেজবে ইসলামি দলের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার। তিনি বলেছেন, একমাত্র অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে আফগানিস্তানের চলমান সংকটের সমাধান হতে পারে।
-
আফগানিস্তানে আল-কায়েদার শীর্ষ নেতা নিহত
অক্টোবর ২৫, ২০২০ ১৪:৩৭আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে আবু মুহসিন আল-মাসরি নামে ওই কমান্ডার নিহত হন।
-
বোমায় ২৪ মৃত্যুর পর ৮৫ তালেবান হত্যার খবর দিল আফগান সরকার
অক্টোবর ২৫, ২০২০ ১৩:৫৫আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবান গোষ্ঠীর ৮৫ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
-
এবার আফগানিস্তানের নিমরুজ প্রদেশে তালেবান হামলা: ২০ সৈন্য নিহত
অক্টোবর ২৩, ২০২০ ১৫:২২আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নিমরুজ প্রদেশের খাশরুদ জেলার একটি সেনা ক্যাম্পে তালেবানের হামলায় ২০ আফগান সৈন্য নিহত হয়েছে। খাশরুদের জেলা প্রশাসক জলিল ওয়াতানদুস্ত বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।