বোমায় ২৪ মৃত্যুর পর ৮৫ তালেবান হত্যার খবর দিল আফগান সরকার
https://parstoday.ir/bn/news/world-i84138-বোমায়_২৪_মৃত্যুর_পর_৮৫_তালেবান_হত্যার_খবর_দিল_আফগান_সরকার
আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবান গোষ্ঠীর ৮৫ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০২০ ১৩:৫৫ Asia/Dhaka
  • শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলা পরবর্তী দৃশ্য
    শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলা পরবর্তী দৃশ্য

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবান গোষ্ঠীর ৮৫ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (রোববার) আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নানগারহার, ওয়ারদাক, উরুযগান, যাবুল, যুজযান, বাল্‌খ, হেলমান্দ, বাদাখশান, বাগলান ও কুন্দুজে সেনা অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ৮৫ তালেবান নিহত ও ৩৫ জন আহত হয়েছে। তবে অভিযানে সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

এর আগে গতরাতে রাজধানী কাবুলের দাশত্-এ-বারচি এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৫৭ জন আহত হন।  আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলা প্রসঙ্গে বলেছে, বেসরকারি ঐ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্স করানো হত যাতে উচ্চশিক্ষার্থীরা অংশ নিত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রবেশপথেই বোমার বিস্ফোরণ ঘটায়। হতাহতদের সবাই শিক্ষার্থী। তারা ভেতরে প্রবেশের জন্য সেখানে অপেক্ষা করছিলেন।

তবে এই হামলার সঙ্গে তালেবান নাকি দায়েশ (আইএস) জড়িত তা স্পষ্ট নয়।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।