-
তালেবান বন্দিদের মুক্তির ডিক্রিতে সই করলেন আফগান প্রেসিডেন্ট
আগস্ট ১১, ২০২০ ০৩:০৪তালেবানের সর্বশেষ বন্দীদলকে মুক্তি দেয়ার ডিক্রিতে সই করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবানের এসব সদস্য ছিল অত্যন্ত উগ্র এবং বোমা হামলা ও হত্যাকাণ্ড ঘটানোর ব্যাপারে শীর্ষ নেতৃত্বের নির্দেশনার প্রতি একান্ত অনুগত।
-
‘শান্তি আলোচনার জন্য প্রস্তুত’- বলছে তালেবান
আগস্ট ১০, ২০২০ ১৩:৫৮আফগান সরকারের সঙ্গে এক সপ্তাহের মধ্যে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে তালেবান। তালেবানের গুরুত্বপূর্ণ ৪০০ বন্দীকে কাবুল সরকার মুক্তির দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর তালেবান এই ঘোষণা দিয়েছে। এরইমধ্যে এসব বন্দীদের মুক্তির ব্যাপারে সমস্ত প্রক্রিয়া শেষে করেছে প্রেসিডেন্ট আশরাফ গণির সরকার।
-
আরো ৪০০ তালেবান বন্দিকে মুক্তি দিল আফগান সরকার
আগস্ট ০৯, ২০২০ ১৩:৩৮আফগানিস্তানে মারাত্মক অপরাধের অভিযোগে আটক উগ্র গোষ্ঠী তালেবানের ৪০০ সদস্যকে মুক্তি দেয়ার বিষয়টি অনুমোদন করেছে দেশটির লয়া জিরগা। আফগান সরকার এবং তালেবানের মধ্যে স্থবির হয়ে পড়া শান্তি আলোচনা আবার নতুন করে শুরু করতে তালেবানের এসব বন্দিকে মুক্তি দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
-
আফগানিস্তানে আবার বিদ্যুত রপ্তানি শুরু করেছে ইরান
আগস্ট ০৪, ২০২০ ০৬:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে প্রতিবেশী আফগানিস্তানে আবার বিদ্যুৎ রপ্তানি শুরু হয়েছে। ট্রান্সমিশন লাইনে সন্দেহজনক হামলার পর গতকাল (সোমবার) স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ রপ্তানি বন্ধ ছিল।
-
তালেবান নেতার সঙ্গে সরাসরি কথা বলতে বাধ্য হলেন পম্পেও
আগস্ট ০৪, ২০২০ ০৪:০০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি তালেবানের উপপ্রধান মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে কথা বলেছেন।কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন এ খবর নিশ্চিত করে এক টুইটার বার্তায় বলেছেন, বারাদার ও পম্পেও আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা ও বন্দিমুক্তিসহ আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
-
আফগান কারাগারে আইএস জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে; এ পর্যন্ত নিহত ২৪
আগস্ট ০৩, ২০২০ ১২:২৪আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদের কারাগারে জঙ্গি হামলায় এ পর্যন্ত ২৪ জন নিহত ও অর্ধশত আহত হয়েছে।
-
ঈদ উপলক্ষে তালেবানের ৩০০ বন্দিকে মুক্তি দিলো আফগান সরকার
আগস্ট ০৩, ২০২০ ০৭:০৩পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আফগান সরকার গত শুক্রবার তালেবানের আরো ৩০০ বন্দিকে মুক্তি দিয়েছে। তালেবানের সঙ্গে সই হওয়া একটি চুক্তির আওতায় এ পর্যন্ত আফগান সরকার ৪,৯০০ বন্দিকে মুক্তি দিল।
-
রকেট আঘাতের পর পাক-আফগান সীমান্তে উত্তেজনা; সংঘাতের আশঙ্কা
জুলাই ৩১, ২০২০ ১৩:১৯পাকিস্তান থেকে ছোড়া রকেট হামলায় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বুলডাক এলাকায় বহু বেসামরিক ব্যক্তি হতাহত হওয়ার পর দুই দেশের সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। আফগান সরকার দাবি করেছে, পাকিস্তানের সেনাবাহিনী ওই রকেট হামলা চালিয়েছে।
-
শান্তি চুক্তির পরও অশান্তিতে আফগানিস্তান; বোমা বিস্ফোরণে নিহত ১৮
জুলাই ৩১, ২০২০ ০৭:০০আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশের পুলে আলান এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। প্রাদেশিক পরিষদের প্রধান হাসিব স্তানেকজাই হতাহতের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন।
-
তালেবানের পক্ষ থেকে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান
জুলাই ৩০, ২০২০ ০২:০৭আফগানিস্তানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তালেবানের পক্ষ থেকে ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। আফগান সরকারের সঙ্গে তালেবানের একটি শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য এই যুদ্ধবিরতি প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করবে বলেও তেহরান আশা প্রকাশ করেছে।