-
কাবুলের জামে মসজিদ সন্ত্রাসী হামলার দায়িত্ব অস্বীকার করল তালেবান
জুন ০৫, ২০২০ ০৫:৩৩আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে আত্মঘাতী হামলা চালিয়ে মসজিদের ইমামকে হত্যা করার দায়িত্ব অস্বীকার করেছে দেশটির তালেবান।
-
আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১৩, আহত ৫
জুন ০৩, ২০২০ ১৪:৫৭আফগানিস্তানের কান্দাহার ও পাকতিয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত হয়েছে।
-
কাবুলের কূটনৈতিক পাড়ায় অবস্থিত মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানাল ইরান
জুন ০৩, ২০২০ ০৫:০৯আফগানিস্তানের রাজধানী কাবুলের ‘উজির মোহাম্মাদ আকবর খান’ জামে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে এই ঘটনায় আফগানিস্তানের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে।
-
শান্তি ও নিরাপত্তা জোরদারে আফগানিস্তানের পাশে রয়েছে ইরান: রুহানি
জুন ০২, ২০২০ ০২:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির সরকার ও জনগণের পাশে রয়েছে তেহরান। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানসহ সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার নীতি অনুসরণ করে ইরান।
-
করোনা মোকাবিলায় আফগানিস্তানে চিকিৎসা সামগ্রীর চালান পাঠাল ইরান
জুন ০১, ২০২০ ০৩:০৮প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় আফগানিস্তানে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর চালান পাঠিয়েছে ইরান। কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহাদুর আমিনিয়ান গতকাল (রোববার) কাবুলে এক অনুষ্ঠানে ১১ টনের এই সাহায্যসামগ্রী আফগান উপ স্বাস্থ্যমন্ত্রী বশির নুরমালের কাছে হস্তান্তর করেন।
-
আফগানিস্তানে বোমা হামলায় টেলিভিশন রিপোর্টার নিহত
মে ৩১, ২০২০ ১৩:০৪আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী বোমা হামলায় স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের অর্থনৈতিক রিপোর্টার এবং একজন টেকনিশিয়ান নিহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
-
তালেবানের ৯০০ বন্দীকে মুক্তি দিয়েছে আফগান সরকার
মে ২৭, ২০২০ ০৮:৩৯আফগান সরকার কারাগার থেকে তালেবানের ৯০০ বন্দীকে মুক্তি দিয়েছে। দু পক্ষের মধ্যে যুদ্ধবিরতির তৃতীয় ও শেষ দিনে গতকাল (মঙ্গলবার) এসব বন্দীকে মুক্তি দেয়া হলো। একইসঙ্গে আফগান সরকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।
-
আফগানিস্তানে ইফতারির সময় মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ৮, আহত ১২
মে ২০, ২০২০ ১২:০৭আফগানিস্তানের পারওয়ান প্রদেশের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় নামাজরত অবস্থায় কমপক্ষে ৮ মুসল্লি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১২।
-
আফগানিস্তানে তালেবান হামলা জোরদার; নতুন হামলায় বহু হতাহত
মে ১৮, ২০২০ ১০:০৭আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে আজ এক বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহর মধ্যে যখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে একটি সমঝোতা হয়েছে ঠিক তার কয়েক ঘন্টা পর এই হামলা হলো।
-
শান্তি চুক্তি সই করলেন গনি ও আব্দুল্লাহ; স্বাগত জানাল ইরান
মে ১৮, ২০২০ ০১:৩১আফগানিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি ও প্রধান বিরোধীদলীয় নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহ যে শান্তি চুক্তিতে সই করেছেন তাকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।