• আফগানিস্তানে ভুলে পুলিশের ওপর বিমান হামলা; নিহত ১৭

    আফগানিস্তানে ভুলে পুলিশের ওপর বিমান হামলা; নিহত ১৭

    মে ১৭, ২০১৯ ১৩:০৯

    আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বিমান হামলায় ১৭ পুলিশ নিহত হয়েছেন। এর মধ্যে দুই সিনিয়র কর্মকর্তাও আছেন। আজ (শুক্রবার) হেলমান্দের প্রাদেশিক পরিষদের স্পিকার আতাউল্লাহ আফগান বলেছেন, তালেবানের বিরুদ্ধে অভিযানের সময় ভুল করে পুলিশের ওপর বিমান হামলায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। গতরাতে প্রাদেশিক রাজধানী লস্করগাহ'র কাছাকাছি একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • ‘আফগানিস্তানে চূড়ান্তভাবে পরাজিত হতে চলেছে আমেরিকা’

    ‘আফগানিস্তানে চূড়ান্তভাবে পরাজিত হতে চলেছে আমেরিকা’

    মে ১৫, ২০১৯ ১১:৩৭

    তালেবানের প্রধান আলোচক শের মোহাম্মদ আব্বাস স্তানেকেজাই বলেছেন, চূড়ান্তভাবে পরাজিত হতে চলেছে আমেরিকা এবং শিগগিরই তারা আফগানিস্তান ছাড়তে বাধ্য হবে। আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

  • আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চেষ্টা চালাবে পাকিস্তান: ইমরান

    আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চেষ্টা চালাবে পাকিস্তান: ইমরান

    মে ০৬, ২০১৯ ১৩:২৫

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে সবরকম প্রচেষ্টা চালাবে তার দেশ। তিনি রোববার আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে এক টেলিফোনালাপে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • আফগান শান্তি প্রক্রিয়া সমর্থনের জন্য ইরানের প্রতি প্রেসিডেন্ট গনির কৃতজ্ঞতা

    আফগান শান্তি প্রক্রিয়া সমর্থনের জন্য ইরানের প্রতি প্রেসিডেন্ট গনির কৃতজ্ঞতা

    মে ০৪, ২০১৯ ০১:২১

    আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে সহযোগিতা ও প্রচেষ্টা চালানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি। তিনি শুক্রবার কাবুলে আফগানিস্তানের উপজাতীয় বিভিন্ন গোত্রের নেতাদের সর্বোচ্চ পরিষদ ‘লয়া জিরগা’র সমাপনি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এ কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট গনি।

  • ‘আফগান শান্তি প্রক্রিয়া সফল করার চেষ্টা করছে পাকিস্তান’

    ‘আফগান শান্তি প্রক্রিয়া সফল করার চেষ্টা করছে পাকিস্তান’

    এপ্রিল ৩০, ২০১৯ ১৫:৩৭

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক স্বার্থেই প্রয়োজন এবং পাকিস্তান এ বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করছে।  

  • 'তালেবানের চেয়ে বেশি মানুষ মেরেছে মার্কিন এবং আফগান বাহিনী'

    'তালেবানের চেয়ে বেশি মানুষ মেরেছে মার্কিন এবং আফগান বাহিনী'

    এপ্রিল ২৪, ২০১৯ ১১:০৩

    আফগানিস্তানে তালেবানসহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর হাতে যত বেসামরিক মানুষ নিহত হয়েছে তারচেয়ে অনেক বেশি মানুষ নিহত হয়েছে মার্কিন এবং আফগান সরকারের বাহিনীর হাতে। আফগানিস্তানের জাতিসংঘ সহযোগিতা মিশন বা ইউএনএএমএ'র প্রতিবেদনে প্রথমবারের মতো এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • মার্কিন সেনা ফেরত নেয়ার ওপর জোর দেবে তালেবান

    মার্কিন সেনা ফেরত নেয়ার ওপর জোর দেবে তালেবান

    এপ্রিল ২২, ২০১৯ ০৯:২০

    মার্কিন সরকারের সঙ্গে পরবর্তী আলোচনায় আফগানিস্তান থেকে বিদেশী সেনা ফেরত নেয়ার ওপর জোর দেবে তালেবান।

  • আফগান তথ্য মন্ত্রণালয়ে ১৮ তলা ভবনে হামলা; সব সন্ত্রাসীকে হত্যার দাবি

    আফগান তথ্য মন্ত্রণালয়ে ১৮ তলা ভবনে হামলা; সব সন্ত্রাসীকে হত্যার দাবি

    এপ্রিল ২০, ২০১৯ ১৫:২৬

    আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে দেশটির তথ্য মন্ত্রণালয়ে হামলায় অংশে নেয়া সব সন্ত্রাসী নিহত হয়েছে। তথ্য মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ শেষ হয়েছে।

  • আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইউরোপ-ইরান সহযোগিতা

    আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইউরোপ-ইরান সহযোগিতা

    এপ্রিল ১৯, ২০১৯ ১৩:১০

    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি রোনাল্ড কোইবা আফগানিস্তানে শান্তি রক্ষা ও শক্তিশালী করার উপায় নিয়ে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি’র সঙ্গে আলাপ করেছেন। তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে আরাকচিকে কোইবা বলেন, ইরানের মতো ইউরোপীয় ইউনিয়নও আফগানিস্তানে টেকসই শান্তি দেখতে চায়। তিনি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইরানের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা করতে ইইউ’র প্রস্তুতির কথা ঘোষণা করেন।

  • আমার সময়েও শান্তি চায় নি তালেবান: কারজাই

    আমার সময়েও শান্তি চায় নি তালেবান: কারজাই

    এপ্রিল ১৪, ২০১৯ ১৪:৫২

    আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, ক্ষমতায় থাকার সময় তিনিও তালেবানের সঙ্গে আলোচনার চেষ্টা করেছেন। শান্তির জন্যই তিনি আলোচনা চেয়েছিলেন। কিন্তু তালেবান তাতে রাজি হয় নি।