-
ইমরান খানের মন্তব্যে চটেছেন আফগান প্রেসিডেন্ট: কূটনীতিক তলব
মার্চ ১৭, ২০১৯ ০৪:১৬পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি। এ ঘটনায় আফগান সরকার পাকিস্তানের একজন কূটনীতিককে তলব করেছে। পাশাপাশি আফগান সরকার ইমরান খানের ওই মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ বলে সমালোচনা করছে।
-
কাবুলের প্রতিক্রিয়া: ‘খালিলজাদ আফগানিস্তানের বড়লাট হতে চান’
মার্চ ১৫, ২০১৯ ০৭:৩৭তালেবানের সঙ্গে আমেরিকার কথিত শান্তি আলোচনা থেকে আফগান সরকারকে বাইরে রাখা নিয়ে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছে ওয়াশিংটন ও কাবুল। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব বলেছেন, আফগান সরকাররকে ‘অবৈধ’ প্রমাণ করার লক্ষ্যে আমেরিকা এ কাজ করছে।
-
'আফগানিস্তানে বিমান হামলায় ৩১ ভারতীয় জঙ্গি নিহত'
মার্চ ১৩, ২০১৯ ১৫:৫৪আফগানিস্তানের গজনী প্রদেশের গিরু এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় ৩১ ভারতীয় জঙ্গি নিহত হয়েছে। নিহতেরা আল-কায়েদার ভারত শাখার সদস্য। আজ (বুধবার) এ তথ্য জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-
মার্কিন-তালেবান আলোচনায় আশাবাদী নন আফগান উপদেষ্টা
মার্চ ১২, ২০১৯ ১৩:০৪আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব বলেছেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য আফগান জনগণের সঙ্গে কথা বলতে হবে। আর বর্তমান আফগান সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে। এই সরকারকে বাদ দিয়ে কোনো অর্থপূর্ণ শান্তিচুক্তি সম্ভব নয়। তালেবানের সঙ্গে শান্তিচুক্তি সইয়ের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন যে আলোচনা চালিয়ে যাচ্ছে, তার ফলে যে সে দেশে শান্তি আসবে, এমনটা মনে করেন না তিনি।
-
'বিনা বেতনে ইরানে লেখাপড়া করছে ৫ লাখ আফগান শিশু'
মার্চ ১১, ২০১৯ ১২:১৫ইরানের শিশু অধিকার কনভেনশন বিষয়ক জাতীয় কমিটির সচিব মাহমুদ আব্বাসি বলেছেন, প্রায় পাঁচ লাখ আফগান শিশু বিনা বেতনে ইরানে লেখাপড়া করছে। তিনি আজ (সোমবার) জেনেভায় জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটির প্রধান রিনাত ভিন্তারের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন।
-
‘আফগানিস্তানে মার্কিন ঘাঁটির কাছেই বসবাস করতেন মোল্লা ওমর’
মার্চ ১১, ২০১৯ ০৩:৫২আমেরিকা আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেও তিনি স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত একটি মার্কিন সামরিক ঘাঁটির কাছেই নিশ্চিন্তে বসবাস করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
-
আফগান সরকারের সঙ্গে আলোচনায় তালেবানের অনীহা, এটাই বড় বাধা: আব্দুল্লাহ
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৫:০৯আফগানিস্তানের জাতীয় ঐক্যের সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে তালেবানের অনীহা সেদেশে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। কাতারের দোহায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তালেবানের পঞ্চম দফা আলোচনা শুরুর আগে তিনি এ কথা বললেন।
-
আমরা যুদ্ধের অবসান চাই: আফগান নাগরিকের আর্তি
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৫:০১আফগান তালেবান ও আমেরিকা নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে। আশা করা হচ্ছে এবারের আলোচনা হবে এ যাবতকালের মধ্যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে।
-
পাক রাষ্ট্রদূতকে তলব করেছে আফগানিস্তান
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ১৩:৫৬আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত জাহিদ নাসরুল্লাহকে তলব করেছে কাবুল সরকার। কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর গতকাল (বুধবার) পাক রাষ্ট্রদূত বলেছিলেন, যদি ভারত সহিংসতা সৃষ্টি করে তাহলে আফগান শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত হবে। তার এ মন্তব্যের প্রতিবাদ জানাতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জাহিদ নাসরুল্লাহকে তলব করল।
-
তালেবান প্রতিনিধিদের আসন্ন পাকিস্তান সফরের বিরুদ্ধে কাবুলের প্রতিবাদ
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১৫:১৩জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা তালেবান প্রতিনিধিদের আসন্ন পাকিস্তান সফরের বিরুদ্ধে জাতিসংঘের কাছে নালিশ জানিয়েছে কাবুল। আফগান সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বিষয়ক কমিটির কাছে লেখা এক চিঠিতে বলেছে, পাকিস্তান সরকার নিষেধাজ্ঞার আওতায় থাকা তালেবান প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর ব্যাপারে কাবুলের সঙ্গে পরামর্শ করেনি।