-
পিছিয়ে গেল আফগান প্রেসিডেন্ট নির্বাচন
ডিসেম্বর ২৬, ২০১৮ ১৭:৩৮আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন কয়েকমাসের জন্য পিছিয়ে গেছে। বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম চালু করার কাজ সময়মতো শেষ করা সম্ভব না হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী এপ্রিল মাসে নির্বাচনটি অনুষ্ঠানের কথা ছিল।
-
তালেবানের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করল ইরান
ডিসেম্বর ২৬, ২০১৮ ১৪:৩৫আফগানিস্তানের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সাহায্য করার জন্য তালেবান যোদ্ধাদের সঙ্গে আলোচনা করার কথা নিশ্চিত করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আলোচনা অব্যাহত থাকবে। ইরানের প্রেস টিভি এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
-
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনাকে গুজব বললেন সেনা প্রধান
ডিসেম্বর ২৬, ২০১৮ ১৩:৫১আমেরিকা আজ থেকে ১৭ বছর আগে তালেবান ও আল কায়দা সন্ত্রাসীদের দমনের অজুহাতে আফগানিস্তানে হামলা চালিয়ে ওই দেশটি দখল করে নিয়েছিল। এতো দীর্ঘ সময় ধরে আমেরিকা ও তার মিত্রদের সেনারা আফগানিস্তানে অবস্থান করলেও নিরাপত্তা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। প্রায় ১৬ হাজার মার্কিন সেনা সেদেশে মোতায়েন রয়েছে।
-
মার্কিন সেনা প্রত্যাহার করলে আফগানিস্তানে শান্তি আসবে: পাকিস্তান
ডিসেম্বর ২২, ২০১৮ ১৮:৩২পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করলে যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী দেশটিতে শান্তি ফিরে আসবে।
-
শান্তি আলোচনা: তালেবানকে ভর্ৎসনা করল আফগান সরকার
ডিসেম্বর ২২, ২০১৮ ০৪:০৪আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোয় উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানকে ভর্ৎসনা করেছে কাবুল সরকার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসে তালেবান।
-
আফগানিস্তান থেকেও সেনা ফিরিয়ে নিচ্ছে আমেরিকা
ডিসেম্বর ২১, ২০১৮ ১৪:২১সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকে অন্তত সাত হাজার সেনাকে দেশে ফিরিয়ে নিচ্ছে আমেরিকা। আফগানিস্তানে বর্তমানে যে সেনা মোতায়েন করা আছে এটা তার অর্ধেক।
-
তালেবানের সঙ্গে আলোচনা শেষ: কাবুল গেলেন মার্কিন প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০১৮ ০৪:০৩আফগানিস্তান বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলজাদ তালেবান প্রতিনিধিদের সঙ্গে তিনদিনের বৈঠক শেষ করে আফগান সরকারকে আলোচনার অগ্রগতি জানাতে কাবুল পৌঁছেছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে গত সোমবার থেকে টানা তিনদিন তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন খালিলজাদ।
-
সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের সমঝোতায় চীন, পাকিস্তান, আফগানিস্তান
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৮:৪৭সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের বিষয়ে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে চীন, পাকিস্তান ও আফগানিস্তান। এ তিন দেশ ‘বেল্ট অ্যান্ড রোড ইনশিয়েটিভ’এর ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতেও রাজি হয়েছে।
-
মার্কিন বিমান হামলায় ২০ আফগান নারী ও শিশু নিহত
ডিসেম্বর ১৫, ২০১৮ ১৯:৩৪আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন নারী ও শিশু নিহত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
-
আফগান গোয়েন্দাদের লক্ষ্য করে বোমা হামলা: নিহত ৪
ডিসেম্বর ১১, ২০১৮ ১৪:৪৫আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডাইরেক্টোরেট ফর সিকিউরিটি বা এনডিএস সদস্যদের লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত চার ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছে।