-
আফগানিস্তানে বাড়ছে তালেবানের নিয়ন্ত্রণ; আরও ২০ পুলিশ নিহত
নভেম্বর ২৬, ২০১৮ ১৩:০৬আফগানিস্তানের ফারাহ প্রদেশে তালেবানের হামলায় অন্তত ২০ পুলিশ নিহত হয়েছে। আজ (সোমবার) ফারাহ'র প্রাদেশিক পরিষদের সদস্য দাদুল্লাহ কানেহ এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে 'লাশ ওয়া জুয়াইন' জেলার নতুন পুলিশ প্রধানও রয়েছেন। আহতদের মধ্যে প্রদেশের উপ-পুলিশ প্রধান আছেন।
-
রক্তাক্ত আফগানিস্তান: বিদেশি সেনা উপস্থিতিকে বৈধতা দেয়ার চেষ্টা
নভেম্বর ২৪, ২০১৮ ১৫:১৮আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বোমা বিস্ফোরণে অন্তত ২৬ সেনা নিহত হয়েছে। গতকাল (শুক্রবার) প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭৬ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
-
আফগানিস্তানে মসজিদে জুমার নামাজে বোমা বিস্ফোরণ; ২৬ সেনা নিহত
নভেম্বর ২৩, ২০১৮ ১৫:১৮আফগানিস্তানের খোস্ত প্রদেশে মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত অন্তত ২৬ সেনা নিহত হয়েছে। আজ (শুক্রবার) প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।
-
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবান আন্তরিক নয়: আব্দুল্লাহ আব্দুল্লাহ
নভেম্বর ২২, ২০১৮ ১৭:০৩আফগানিস্তানের জাতীয় ঐক্যের সরকারের নির্বাহী পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, তার দেশে চলমান সংঘাত অবসানের ব্যাপারে উগ্র তালেবান গোষ্ঠী মোটেই আন্তরিক নয়।
-
কাবুলে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানাল ইরান
নভেম্বর ২১, ২০১৮ ০৩:২০আফগানিস্তানের রাজধানী কাবুলে মিলাদুন্নবী (সা.)’র অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে এ পাশবিক হামলায় নিহতদের পরিবারবর্গের পাশাপাশি আফগানিস্তানের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে তেহরান।
-
কাবুলে ঈদে মিলাদুন্নবী (সা.)’র সমাবেশে আত্মঘাতী হামলা, নিহত ৫০
নভেম্বর ২০, ২০১৮ ২২:৫৯আফগানিস্তানের রাজধানী কাবুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতাধিক ব্যক্তি নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছেন। সাম্প্রতিককালে এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।
-
আফগানিস্তানে মার্কিন ব্যর্থতার দায় পাকিস্তান নিতে পারে না: পাক পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ২০, ২০১৮ ১৭:০২পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি সুস্পষ্ট করে বলেছেন, আফগানিস্তানে মার্কিন ব্যর্থতার দায় ইসলামাবাদ নিতে পারে না। রেডিও পাকিস্তানকে তিনি আজ (মঙ্গলবার) বলেন, আফগানিস্তানে সংহতি ফিরিয়ে আনার ক্ষেত্রে বরং পাকিস্তান আন্তরিক প্রচেষ্টা চালিয়ে আসছে।
-
ইরান সীমান্তের কাছে ৩০ পুলিশকে হত্যা করল আফগান তালেবান
নভেম্বর ১৫, ২০১৮ ১৫:১৮আফগানিস্তানে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তালেবান অন্তত ৩০ পুলিশকে হত্যা করেছে। ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
-
তালেবান রুখতে গজনিতে আরো আফগান সেনা মোতায়েন
নভেম্বর ১২, ২০১৮ ১৫:২৪আফগান সরকার দক্ষিণ-পূর্বাঞ্চলী গজনি প্রদেশের হাজারা ঘনবসতি এলাকায় আরো অতিরিক্ত সৈন্য পাঠিয়েছে। গত কয়েকদিন ধরে দেশটির উগ্র গোষ্ঠী তালেবানের সন্ত্রাসীরা সেখানে হামলার চালানোর পরিপ্রেক্ষিতে এসব সেনা মোতায়েনের খবর এলো।
-
আফগানিস্তান বিষয়ক শান্তি আলোচনায় প্রথম অংশ নিল তালেবান
নভেম্বর ১০, ২০১৮ ০৭:৩৭রাশিয়ার রাজধানী মস্কোয় আফগানিস্তান বিষয়ক বহুপক্ষীয় শান্তি আলোচনায় অংশ নিয়েছেন তালেবান নেতারা। গত কয়েক দশক ধরে চলমান সংঘর্ষের ভেতর এই প্রথম তালেবান এ ধরনের কোনো আন্তর্জাতিক শান্তি আলোচনায় প্রতিনিধি পাঠাল।