-
আফগান সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে: নওয়াজ শরীফ
জানুয়ারি ২৫, ২০১৬ ১৩:৩৪২৫ জানুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, আফগানিস্তানের সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। তিনি আরো বলেছেন, ইসলামাবাদ এবং কাবুল সন্ত্রাসবাদ বিরোধী চুক্তি লঙ্ঘন করছে না। জেনেভা থেকে লন্ডনে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।