-
১০ বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করলো আমেরিকা
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০৫:৫১আফগানিস্তানে গত মাসে মার্কিন সামরিক বাহিনী যে ড্রোন হামলা চালিয়েছিল তাতে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। নিহতদের মধ্যে সাতটি শিশু ছিল। ড্রোন হামলার পর ওয়াশিংটন দাবি করেছিল, হামলায় যারা মারা গেছে তারা সবাই সন্ত্রাসী।
-
তালেবান প্রশাসনের সঙ্গে যোগাযোগ গ্রুপ গঠন করার প্রস্তাব পুতিনের
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০৩:১০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে তার দেশের কাজ করা জরুরি হয়ে পড়েছে। তিনি শুক্রবার ভিডিও লিঙ্কের মাধ্যমে তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থায় দেয়া ভাষণে ওই মন্তব্য করেন।
-
ইভ্যালির রাসেল-শামীমা ৩ দিনের রিমান্ডে: আফগান সংকট সমাধানে জাতিসংঘও অপারগ!
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১২:৪৯সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৭ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
‘মার্কিন উপস্থিতি আফগানিস্তানে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ এনেছে’
সেপ্টেম্বর ১৭, ২০২১ ০৩:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রায়িসি বলেছেন, আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর ২০ বছরের দখলদারিত্ব শুধুমাত্র ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা ডেকে এনেছে; ভালো কিছু দিতে পারে নি।
-
অংশগ্রহণমূলক সরকার গঠনের কথা বলল ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান
সেপ্টেম্বর ১৭, ২০২১ ০১:৫৯আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান, পাকিস্তান, চীন ও রাশিয়া। এ দেশগুলো বলেছে, আফগানিস্তানে এমন সরকার গঠন হওয়া উচিত যাতে সব নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকে।
-
তালেবানকে নিয়ন্ত্রণ নয়, উৎসাহিত করুন
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১৪:০৬পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্ববাসীর উচিত আফগানিস্তানের তালেবানকে উৎসাহিত করা, তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা ঠিক হবে না। তিনি সতর্ক করে বলেন, আফগানিস্তানকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যাবে না।
-
৪৬০ কোটি টাকার সেই নুরুল রিমান্ডে: অবৈধ অস্ত্র বাণিজ্যে শতাধিক সিন্ডিকেট
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১১:১১শ্রোতা/পাঠক!১৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
অভিমান করে কাবুল থেকে কান্দাহার চলে গেলেন মোল্লা বারাদার
সেপ্টেম্বর ১৬, ২০২১ ০৩:৩৩তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান ও নবগঠিত আফগান সরকারের উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুলগনি বারাদার তালেবান নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে রাজধানী কাবুল ছেড়ে কান্দাহারে চলে গেছেন।
-
‘আফগানিস্তানে আমেরিকাকে সঙ্গ দিয়ে বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান’
সেপ্টেম্বর ১৬, ২০২১ ০৩:০৩আমেরিকার সঙ্গে পাকিস্তানের গত দুই দশকের সম্পর্ককে ‘ভয়াবহ ও বিপর্যয়কর’ আখ্যায়িত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, আমেরিকার মিত্র হওয়া সত্ত্বেও অসংখ্যবার ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তান এবং একই সময়ে আফগানিস্তানে আমেরিকাকে সঙ্গ দিতে গিয়েও আমরা মারাত্মক ক্ষতির শিকার হয়েছি।
-
আফগান পরিস্থিতি নিয়ে পুতিন ও ইমরান খানের ফোনালাপ
সেপ্টেম্বর ১৬, ২০২১ ০২:১৫আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফোনালাপে দু'নেতা আফগান পরিস্থিতি নিয়ে পরস্পরের মধ্যে সমন্বয়ের কথা বলেন। পাশাপাশি আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর জোর দেন তারা।