-
‘মার্কিন সেনাদের গুলিতেও বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন’
আগস্ট ২৯, ২০২১ ১১:৩৭আফগানিস্তানের কাবুলে আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারের ভয়াবহ বিস্ফোরণের সময় সৃষ্ট গোলযোগের ভেতরে মার্কিন সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালিয়েছে এবং এতে বহু মানুষ নিহত হয়ে থাকতে পারেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়া টুডে গতকাল (শনিবার) এ খবর দিয়েছে।
-
কাবুলে সিআইএ'র ঈগল ঘাঁটি ধ্বংস করল আমেরিকার সেনারা
আগস্ট ২৯, ২০২১ ০৭:২৬আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ'র সর্বশেষ ঘাঁটি ধ্বংস করেছে আমেরিকার সেনারা। আফগানিস্তানে গত বিশ বছর ধরে ভয়াবহ রকমের হত্যা ও ধ্বংসযজ্ঞের নীতি বাস্তবায়নের পর যখন মার্কিন সেনাদের প্রত্যাহার করা হচ্ছে ঠিক তার শেষ মুহূর্তে এসে কাবুলে সিআইএর এই ঘাঁটি ধ্বংস করা হলো। মার্কিন বাহিনীর কাছে এটি ঈগল ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
-
আফগানিস্তানে অভিযান চালাতে হলে তালেবানের অনুমতি লাগবে: মুখপাত্র
আগস্ট ২৯, ২০২১ ০১:৩৯আফগানিস্তানের মাটিতে যেকোনো ধরনের অভিযান চালানোর আগে তালেবানের সঙ্গে আলাপ করে নেয়ার আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। আমেরিকা আফগানিস্তানের কান্দাহারে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) অবস্থানে ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয়ার পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন।
-
আফগানিস্তানে আবার সেনা পাঠান: ওবামার প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টা
আগস্ট ২৯, ২০২১ ০১:৩১কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা আফগানিস্তানে মার্কিন সেনা ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশটিতে সন্ত্রাসবাদের হুমকি প্রতিহত করার জন্য আবার আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন করা প্রয়োজন।
-
তালেবানের হাতে ৮,৫০০ কোটি ডলারের অস্ত্র: রিপাবলিকান কংগ্রেসম্যান
আগস্ট ২৯, ২০২১ ০১:১৪মার্কিন কংগ্রেস সদস্য জিম ব্যাংকস বলেছেন, আফগানিস্তানে আমেরিকার ফেলে আসা আট হাজার ৫০০ কোটি ডলারের সমরাস্ত্র তালেবানের হাতে পড়েছে। তিনি বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তালেবানের হাতে এখন রয়েছে অসংখ্য বায়োমেট্রিক ডিভাইস যাতে আমেরিকাকে সহযোগিতাকারী আফগান নাগরিকদের ফিঙ্গারপ্রিন্ট ও আই স্ক্যান রয়েছে। এর ফলে আমেরিকার সহযোগীদের খুঁজে পাওয়া তালেবানের জন্য সহজ হবে।
-
বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আগস্ট ২৮, ২০২১ ১৪:৪৯বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে তালেবানদের কোনো প্রভাব নেই। আফগানিস্তানে তালেবানরা বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই।
-
আফগান সংকট কোন দিকে? কাবুলে ‘কেয়ামত’, বদলার হুমকি আমেরিকার
আগস্ট ২৮, ২০২১ ১১:৪৭সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ আগস্ট শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগান সংকটের সমাধান হবে না: ল্যাভরভ
আগস্ট ২৮, ২০২১ ১০:৩৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগানিস্তানের চলমান সংকট নিরসনের জন্য পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব নয়। তিনি ইতালি সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী লুইজি দিমাওয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
-
অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে আফগানিস্তানে
আগস্ট ২৮, ২০২১ ০৫:২২আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে তালেবান। এই সরকারে আফগানিস্তানের সব ধরনের নৃ-গোষ্ঠী এবং উপজাতির নেতাদের অন্তর্ভুক্ত করা হবে।
-
তালেবানের অনুরোধের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি তুরস্ক: এরদোগান
আগস্ট ২৮, ২০২১ ০৪:৩১তুরস্কের প্রেসিডেন্টের রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তালেবান যে অনুরোধ করেছে সে বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয় নি আঙ্কারা। তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বরের পরে কোন ধরনের নীতি গ্রহণ করা হয় তা দেখার জন্য অপেক্ষা করছে তার দেশ।