-
‘কালা নু’ শহর থেকে তালেবানকে হটিয়ে দেয়া হয়েছে: কাবুল
জুলাই ১৪, ২০২১ ০২:৫০আফগানিস্তানের বাগদিস প্রদেশের কেন্দ্রীয় শহর ‘কালা নু’ থেকে তালেবান অস্ত্রধারীদের বিতাড়িত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান। তিনি বলেছেন, কালা নু পুনরুদ্ধাদের অভিযানে ‘শত শত তালেবান হতাহত’ হয়েছে।
-
তালেবানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নির্ভর করছে সংলাপের ওপর: ইরান
জুলাই ১৪, ২০২১ ০২:৩২ইরান বলেছে, অস্ত্রের জোরে নয় বরং একমাত্র রাজনৈতিক আলোচনার মাধ্যমে আফগানিস্তানের তালেবান আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক সাইয়্যেদ রাসূল মুসাভি এ মন্তব্য করেছেন।
-
আফগানিস্তানের মাজার শরিফ থেকে কূটনীতিকদের সরিয়ে নিল রাশিয়া
জুলাই ১৩, ২০২১ ১২:৪৩আফগানিস্তানের মাজার শরিফ থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে রাশিয়া।
-
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে চলছে তীব্র লড়াই; বাস্তুহারা ১২,০০০ মানুষ
জুলাই ১৩, ২০২১ ০০:৫৩আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবান অস্ত্রধারীদের সঙ্গে সরকারি সেনাদের যুদ্ধ তীব্র আকার ধারন করায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রায় ১২,০০০ মানুষ। আফগান সৈন্যরা প্রদেশের রাজধানী কুন্দুজ শহর নিয়ন্ত্রণ করলেও এটি দখলের জন্য হামলা জোরদার করেছে তালেবান।
-
তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যা করার কথা ঘোষণা করল আফগানিস্তান
জুলাই ১৩, ২০২১ ০০:৩১আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোররাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয়।
-
২৭১ তালেবানকে হত্যার দাবি আফগান সরকারের; হাতছাড়া হলো নতুন এলাকা
জুলাই ১২, ২০২১ ১৩:০৩আফগানিস্তানে গতরাতের সংঘর্ষে ২৭১ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-
তালেবানের প্রতি সমর্থন বন্ধ করুন: পাকিস্তানকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়
জুলাই ১২, ২০২১ ০১:৪৬আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান বলেছেন, ইসলামাবাদ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকলে পাকিস্তানের উচিত তালেবানকে পৃষ্ঠপোষকতা দেয়া বন্ধ করা।
-
চীনের সঙ্গে আফগান সীমান্তের নিয়ন্ত্রণ নিল তালেবান
জুলাই ১২, ২০২১ ০১:২৫আফগানিস্তানের তালেবান গোষ্ঠী সেদেশের সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ‘ওয়াখান’-এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগানিস্তানের বাদাখশান প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ নাজি নাজারি এ খবর জানিয়েছেন।
-
আফগানিস্তান থেকে ৫০ কূটনীতিক ও কর্মীকে দেশে ফিরিয়ে নিল ভারত
জুলাই ১১, ২০২১ ১৪:১৬আফগানিস্তান থেকে ৫০ জন কূটনীতিক এবং নিরাপত্তা কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত। এরা সবাই আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে ভারতীয় কনস্যুলেটে কর্মরত ছিলেন।
-
'ভিয়েতনামের পর আফগানিস্তানেও হেরে গেল আমেরিকা'
জুলাই ১১, ২০২১ ১৩:৫১মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের শ্রোতা। এছাড়া ফেসবুক পাতা এবং ওয়েবসাইটের পাঠক। আপনাদের বিশ্ব সংবাদে শুনলাম আফগান এক কমান্ডারের তথ্য মতে, আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে রাতের আঁধারে আমেরিকান সৈন্যরা কাউকে না জানিয়ে পালিয়েছে।