-
সিরিয়ায় বেশ কিছু মার্কিন সেনা 'ট্রমাটিক ব্রেইন ইনজুরির' শিকার: পেন্টাগন
মার্চ ৩১, ২০২৩ ১০:৫৩মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, গত সপ্তাহে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটির ওপর ড্রোন হামলায় বেশ কয়েকজন সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরির শিকার হয়েছে। গত ২৪ মার্চ সিরিয়ার প্রতিরোধকামী যোদ্ধারা মার্কিন বাহিনীর দখলদারিত্ব অবসানের লক্ষ্যে দেশের পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায়।
-
অবশেষে পর্নো তারকা ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় অভিযুক্ত ট্রাম্প
মার্চ ৩১, ২০২৩ ১০:৪৮মার্কিন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছে ম্যানহ্যাটানের গ্রান্ড জুরি। এর মধ্য দিয়ে আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগ গঠন করা হলো।
-
জরুরিভিত্তিতে সমস্ত মার্কিন নাগরিককে রাশিয়া ছাড়তে বলল আমেরিকা
মার্চ ৩১, ২০২৩ ১০:৪১ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে গ্রেফতারের পর রাশিয়ায় ভ্রমণরত কিংবা বসবাসকারী মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। রাশিয়ায় কর্মরত সাংবাদিককে গ্রেফতারের নিন্দা জানিয়ে আমেরিকা একে 'স্বাধীন সাংবাদিকতার ওপর হামলা' বলে নিন্দা জানিয়েছে।
-
ইউক্রেনকে দেয়া অর্থ কোথায় যায় -প্রকাশ করল মার্কিন কংগ্রেস
মার্চ ৩০, ২০২৩ ১৩:২৮রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে দেয়া মোট সাহায্যের শতকরা ২০ ভাগ সরাসরি কিয়েভ সরকারের কাছে পৌঁছেছে। বাকি অর্থ ইউক্রেনকে অস্ত্র দেয়ার জন্য বরাদ্দ দেয়া হয়েছে এবং তা মূলত মার্কিন সামরিক শিল্প কমপ্লেক্সের হাতে চলে গেছে। এ পর্যন্ত মার্কিন সরকার ১১ হাজার ৩০০ কোটি ডলার ইউক্রেনকে সহায়তার জন্য বরাদ্দ দিয়েছে।
-
বন্দুক নিয়ন্ত্রণের ব্যাপারে রিপাবলিকানদের নিষ্ক্রিয়তা অগ্রহণযোগ্য
মার্চ ৩০, ২০২৩ ১৩:০৪আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণের জন্য হোয়াইট হাউস গতকাল (বুধবার) বিরোধী রিপাবলিকান দলের প্রতি একটি আবেগময় আবেদন জানিয়েছে। একইসঙ্গে রক্ষণশীল দলটির আইনপ্রণেতাদের সমালোচনা করেছে হোয়াইট হাউস।
-
মার্কিন সরকারের মানবাধিকার-বিরোধী চরিত্র আবারও যেভাবে তুলে ধরল চীন
মার্চ ৩০, ২০২৩ ১২:৪৬মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতির শোচনীয় অবস্থার তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন।গত বছরের তথা ২০২২ সালের মার্কিন মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত চীনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে জনগণের প্রাথমিক ও মৌলিক মানবাধিকারকে উপেক্ষা করা হচ্ছে।
-
‘কৃষ্ণ সাগরে সংঘাতের পর গোয়েন্দা তথ্য পেতে বাধার মুখে পড়ছে আমেরিকা’
মার্চ ২৯, ২০২৩ ১১:১২রাশিয়ার দুটি যুদ্ধবিমান কৃষ্ণ সাগরের আকাশসীমায় মার্কিন গোয়েন্দা ড্রোন এম কিউ-৯ রিপার ভূপতিত করার পর থেকে আমেরিকা গোয়েন্দা তথ্য পেতে বাধাগ্রস্ত হচ্ছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে এ কথা বলেছেন একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা।
-
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আবারো ব্যর্থতার কথা স্বীকার করলো আমেরিকা
মার্চ ২৯, ২০২৩ ০৯:৫৯মার্কিন বিমান বাহিনীর প্রধান ফ্রাঙ্ক কেন্ডাল দেশটির আইন প্রণেতাদেরকে জানিয়েছেন যে, চতুর্থবারের মতো আমেরিকার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ের দিকে এই ক্ষেপণাস্ত্রের সর্বশেষ পরীক্ষা চালানো হয়।
-
ইসরাইলের উত্তাল পরিস্থিতিতে আমেরিকার উদ্বেগ; ভর্ৎসনা করল ইরান
মার্চ ২৯, ২০২৩ ০৭:১৪ইহুদিবাদী ইসরাইলে চলমান উত্তাল বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রশাসন যে বক্তব্য দিয়েছে তাকে ভর্ৎসনা করেছে ইরান। তেহরান বলেছে, আমেরিকা একমাত্র যার নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ সে হচ্ছে ইহুদিবাদী ইসরাইল।
-
রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যেকোনো প্রতিপক্ষকে ধ্বংস করবে মস্কো
মার্চ ২৮, ২০২৩ ০৭:৪৫রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমেরিকারসহ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করার মতো যথেষ্ট অস্ত্র মস্কোর রয়েছে।