-
ইউক্রেনের সেনাদের প্যাট্রিয়ট পরিচালনার প্রশিক্ষণ দেবে ওয়াশিংটন
জানুয়ারি ১১, ২০২৩ ০৬:৩১আমেরিকা শিগগিরই ইউক্রেনের সেনাদেরকে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মোতায়েন ও তা পরিচালনার প্রশিক্ষণ দিতে শুরু করবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য সম্প্রতি ইউক্রেনকে প্যাট্রিয়ট সরবারের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এবার ওই ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণ দেয়ার কথা ঘোষণা করল মার্কিন সরকার।
-
পশ্চিম এশিয়ায় আমেরিকার অপমানের প্রধান কারণ ইরান ও প্রতিরোধ শক্তি
জানুয়ারি ১০, ২০২৩ ১৫:২৪ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর ভূমিকার কারণে পশ্চিম এশিয়ায় আমেরিকা অপমানিত ও পরাজিত হচ্ছে। সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদী সোবহানি লেবাননের আল ওয়াহেদ নিউজ ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।
-
নয়া যুদ্ধ বাধাতেই বাজেট বাড়িয়েছে আমেরিকা: রাশিয়া
জানুয়ারি ১০, ২০২৩ ১৫:১৩রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাট্রুশেভ বলেছেন, আমেরিকা বিশ্বে নয়া যুদ্ধ বাধানোর চেষ্টা করছে। তিনি বলেন, ২০২৩ সালের বিশাল প্রতিরক্ষা বাজেট থেকেও এটা স্পষ্ট তারা নতুন যুদ্ধ বাধাবে এবং দেশের নাগরিকদের অর্থ দিয়ে তারা এমন যুদ্ধ করবে।
-
ইউক্রেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে না রাশিয়া
জানুয়ারি ১০, ২০২৩ ০৮:১৬রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের জনগণের মধ্যে ফাটল ধরানোর জন্য আমেরিকা চলমান সংঘাত সৃষ্টি করেছে। অথচ রাশিয়া ও ইউক্রেনের জনগণ একসময় কার্যকরভাবে একটি জনগোষ্ঠী ছিল।
-
নিউইয়র্কের সাত হাজারের বেশি নার্স ধর্মঘটে গেছেন
জানুয়ারি ১০, ২০২৩ ০৭:৪১আমেরিকার নিউইয়র্ক শহরের দুটি বৃহত্তম হাসপাতালের সাত হাজার একশো নার্স ধর্মঘটে যোগ দিয়েছেন। বেতন ভাতা বৃদ্ধি, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং কাজের পরিবেশ উন্নত করার দাবিতে সিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে হাসপাতাল দুটির নার্সরা গতকাল (সোমবার) থেকে ধর্মঘট শুরু করেন।
-
আমেরিকার ৮৮টি এফ-৩৫ জঙ্গিবিমান কিনছে কানাডা
জানুয়ারি ১০, ২০২৩ ০৭:২০কানাডা আমেরিকার কাছ থেকে ১৪২০ কোটি ডলার মূল্যের ৮৮টি এফ-৩৫ অত্যাধুনিক জঙ্গিবিমান কিনছে। কানাডার বিমান বাহিনীর বহরে যে সমস্ত পুরনো যুদ্ধবিমান রয়েছে সেগুলো পাল্টে ফেলে এই নতুন জঙ্গিবিমান যুক্ত করা হবে।
-
আমিরাতি পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফর, আবুধাবিকে ওয়াশিংটনের হুমকি
জানুয়ারি ০৯, ২০২৩ ১৭:২২সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি সিরিয়া সফর করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মার্কিন সরকার। ওয়াশিংটন আবুধাবিকে হুমকি দিয়ে বলেছে, বাশার আল আসাদ সরকারের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করা হলে তার জন্য আবুধাবিকে চরম মূল্য দিতে হবে।
-
নিরাপত্তার গ্যারান্টি পেলে ইয়েমেন ত্যাগ করতে প্রস্তুত: বিন সালমান
জানুয়ারি ০৯, ২০২৩ ০৮:৩০ইয়েমেন যুদ্ধ বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষক মহলের দৃষ্টি কেড়েছে। প্রথমটি হলো আনসারুল্লাহ চেষ্টা চালাচ্ছে 'না যুদ্ধ না শান্তি'-এরকম অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটাতে। বিগত প্রায় তিন মাস ধরে এই পরিস্থিতি বিরাজ করছে ইয়েমেনে। দুই মাসের যুদ্ধবিরতির পর মেয়াদ আর বাড়ানো হয় নি।
-
ইউক্রেনের জন্য সহায়তা সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে স্পিকার হয়েছেন ম্যাকার্থি
জানুয়ারি ০৯, ২০২৩ ০৭:২১ইউক্রেনকে আমেরিকার পক্ষ থেকে সহায়তা সীমিত করার প্রতিশ্রুতি দেয়ার মাধ্যমে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি।
-
ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠানোর জার্মান সিদ্ধান্তের নিন্দা জানাল রাশিয়া
জানুয়ারি ০৭, ২০২৩ ০৬:১৮ইউক্রেনে অত্যাধুনিক সাঁজোয়া যান ও ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর যে সিদ্ধান্ত জার্মানি নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, জার্মানির এই পদক্ষেপকে ইউক্রেনের সংঘাত আরো বেশি ছড়িয়ে দেয়ার পদক্ষেপ হিসেবে দেখছে রাশিয়া।